Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে মারধর, দলীয় গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত রাজপুর সোনারপুর

Loading... রাজ্য
তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে মারধর, দলীয় গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত রাজপুর সোনারপুর
#news #Trinamool Congress #West Bengal #Fight #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: তৃণমূলের প্রাক্তন জয় হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতি কে মারধরের অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের। অভিযোগ চার নম্বর ওয়ার্ডের জয় হিন্দ বাহিনীর প্রাক্তন সভাপতি শুকদেব পুরকাইতকে মারধর করে বিরোধী গোষ্ঠীর লোকজনেরা। তৃণমূল কর্মী সমরেশ সাহা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকা দখল কে কেন্দ্র করেই এই ঘটনা বলে স্থানীয় সূত্রের খবর। সোমবার রাতে নতুন দিয়ারা এলাকায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আচমকায় তার ওপরে হামলা চালায় বিরোধী গোষ্ঠীর সদস্যরা। লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা। সিসিটিভি ফুটেছে ঘটনাটি ধরা পড়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

সর্বশেষ আপডেট: