Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Election : দুই পিঠস্থানে দুই প্রার্থী পুজো দিয়ে নামলেন প্রচারে

Loading... রাজ্য
Election : দুই পিঠস্থানে দুই প্রার্থী পুজো দিয়ে নামলেন প্রচারে
#News #Politics #Politician #Election #Election 2024 #Lok Sabha Election #BJP #MODI #PM #Devasish Dhar #TMC #West Bengal #Mamata Banerjee #Shatabdi Roy #propaganda #promotion #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একদিকে সিদ্ধ পীঠ অপরদিকে সতীপীঠ। আর এই দুই পিঠস্থানে দুই প্রার্থী পুজো দিয়ে প্রচারে নামলেন। উল্লেখ্য মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর। নাম ঘোষণার পর বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি। সেখান থেকে তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপর মা তারাকে পুজো দেন । মন্দির থেকে বেরিয়ে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান নলাটেশ্বরী মন্দিরে পুজো দেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর । অপরদিকে সাঁইথিয়ার নন্দীকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ।

সর্বশেষ আপডেট: