নিজস্ব সংবাদদাতা, নদীয়া: একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে নাবালক ও নাবালিকা যুগলের আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার করিমপুর থানা এলাকায়। জানা যায় তেহট্ট থানার রামজীবনপুর এর বাসিন্দা সজল মন্ডল, বয়স ১৭ বছর। বর্তমানে সে একাদশ শ্রেণীতে পাঠরত। অন্যদিকে তেহট্ট সাহাপুরের বাসিন্দা বিজয়া বিশ্বাস, বয়স ১৫ বছর। গতকাল রাত থেকেই এই দুই নাবালক এবং নাবালিকা নিখোঁজ ছিল। সকাল হতেই করিমপুর থানার মহিষা খোলা মাঠে একই দড়িতে দুই নামালকের গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে এলাকাবাসী। যারা জাতি হতেই এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে করিমপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। অন্যদিকে যেহেতু গতকাল থেকে ওই নাবালক এবং নাগালিকা নিকোত ছিল তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের মৃতদেহ সনাক্ত করে।
{link}
তবে কি কারণে ওই নাবালক এবং নাবালিকা আত্মঘাতিক করলেন পরিবারের তরফ থেকে কিছুই জানা যায়নি। প্রশাসন এবং সাধারণ মানুষের প্রাথমিক অনুমান ওই দুই ছাত্র-ছাত্রীর মধ্যে প্রেম গঠিত সম্পর্ক ছিল। কোন বিষয় নিয়ে তাদের সমস্যার কারণেই এই আত্মঘাতী বলে জানা যায়। তবে ইতিমধ্যেই পুলিশ এই আত্মঘাতী ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানার চেষ্টা করছে পরিবারের সঙ্গে কোন অশান্তি ছিল নাকি এই ঘটনার পেছনে অন্য কিছু কারণ আছে। ২ ছাত্র-ছাত্রীর আত্মঘাতী ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একের পর এক প্রেম ঘটিত বা অন্যান্য কোন কারনে কিশোর কিশোরীর অকাল মৃত্যু যেন বর্তমান সময়ে নিয়মিত সংবাদের অংশ হয়ে উঠেছে।যা বাস্তবিকভাবেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে।
.jpeg)
