Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Accident: লরির সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ পুলিশকর্মী

Loading... রাজ্য
Accident: লরির সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ পুলিশকর্মী
#police accident #west bengal news. west bengal police #bengali news today #news live #accident news #সংবাদ #দুর্ঘটনা #পুলিশের গাড়ি দুর্ঘটনা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায়। সূত্রের খবর, ডিউটিতে যোগ দিতে যচ্ছিলেন ওই পুলিশ কর্মীরা। কিন্তু কে জানতো পথেই ঘটে যাবে এত বড় বিপদ। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের ভ্যানটির। তাতেই প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। দোলের আগের রাতে ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ওই পুলিশ কর্মীরা। 

{link}

  চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে পুলিশ ভ্যানটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। এরপর স্থানীয়দের সহায়তায় বাকিদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আরও এক পুলিশ কর্মী। দুর্ঘটনায় আহত বাকি তিন পুলিশ কর্মীকে রাত একটা নাগাদ প্রথমে স্থানীয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর হওয়ায়, রাতেই তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার পরই ঘাতক লরিটি রাস্তায় ফেলে রেখে রাতের অন্ধকারে চম্পট দেয় চালক।

সর্বশেষ আপডেট: