Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অঘোষিত ছুটি? ডিএ এর দাবিতে ধর্মঘটের দিন চাঞ্চল্যকর ছবি হাওড়ার রসপুরের স্কুলে

Loading... রাজ্য
অঘোষিত ছুটি? ডিএ এর দাবিতে ধর্মঘটের দিন চাঞ্চল্যকর ছবি হাওড়ার রসপুরের স্কুলে
#news #Howrah #DA #protest #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ডিএ নিয়ে বামপন্থী সরকারী কর্মচারী সংগঠনগুলির ডাকে ধর্মঘটের জেরে অঘোষিত 'ছুটি'র ছবি দেখা গেলো হাওড়ার রসপুরের একটি স্কুলে। অভিযোগ, শুক্রবার সকাল থেকেই ওই স্কুলের তালা ছিল বন্ধ। যদিও ছাত্রদের কাছ থেকে জানা গিয়েছে এদিন কেন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে তার স্পষ্ট উত্তর কারও জানা নেই। অথচ, পাশের গার্লস স্কুল রীতিমতো স্বাভাবিক ছন্দে রয়েছে বলে জানা গিয়েছে।

{link}

এদিন স্কুলের এহেন ছবিতে হঠাৎ ছুটির ঘোষণায় অভিভাবক মহলেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রসপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়ন্ত পোল্যে জানিয়েছেন কেন ছুটি হয়েছে তার উত্তর একমাত্র ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক দিতে পারবেন। বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হয়েছে অভিভাবকদের মধ্যেও। উল্লেখ্য পাশেই গার্লস স্কুল খোলা রয়েছে রীতিমতো। তবে একশো ফুটের ব্যবধানে দুটি স্কুলের ভিন্ন ছবি এদিন দেখা গেছে। বিষয়টি নিয়ে স্কুলের বক্তব্য শিক্ষকদের একাংশ স্কুলে আসতে পারবে না বলে জানিয়েছিলেন। কিন্তু কেন ছাত্ররা স্কুলে আসেনি তা তারা জানেন না।

সর্বশেষ আপডেট: