Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শান্তিপুর স্টেশনে রেল দুর্ঘটনায় কাটা গেল অজ্ঞাতপরিচয় বৃদ্ধার দুটি পা

Loading... রাজ্য
শান্তিপুর স্টেশনে রেল দুর্ঘটনায় কাটা গেল অজ্ঞাতপরিচয় বৃদ্ধার দুটি পা
#news #Shantipur #Nadia #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: শান্তিপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কারনে ট্রেনের চাকার তলায় চলে গেল অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার দুটি পা। ট্রেনের চাকায় কাটা পড়ার কারনে বাদ গিয়েছে পা দুটি। দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় বৃদ্ধা কে দেখতে পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে প্রত্যক্ষদর্শীরা। যদিও ওই বৃদ্ধার অবস্থা অতি আশঙ্কা জনক হওয়ায় স্থানান্তর করা হয় জেলা হাসপাতালে। ঘটনাটি শান্তিপুর রেল স্টেশনের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন রাত্রি ৯:৩০ নাগাদ ওই বৃদ্ধা রেললাইন পারাপার করছিল, তখনই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয়। যদিও বৃদ্ধার পায়ের উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। নজরে পড়ে স্টেশনে থাকা টোটো চালক ও অটোচালকদের। তড়িঘড়ি তারা গিয়ে বিষয়টি জানায় রেল পুলিশকে, ঘটনাস্থলে যায় রেল পুলিশ, এরপর ওই বৃদ্ধাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে। বৃদ্ধার অবস্থা অতি আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা বৃদ্ধাকে স্থানান্তর করে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে। যদিও ওই বৃদ্ধার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

{link}

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই বৃদ্ধাকে কোনদিনই স্টেশন চত্বরে দেখেনি তারা তাই তারাও চিনতে পারছেন না। অন্যদিকে হাসপাতালে রেল পুলিশের এক কর্মী উপস্থিত থাকলেও চরম উদাসীনতা ধরা পরল। আশঙ্কাজনক বৃদ্ধাকে হাসপাতালে রেখেই অন্য কাজের ডিউটি আছে বলে হাসপাতাল ছেড়ে চলে যায় রেল পুলিশের ওই কর্মী। অ্যাম্বুলেন্সে তোলার জন্য প্রত্যক্ষদর্শীরা তৎপর হলেও কোন রেল পুলিশ কর্মী না থাকায় হিমশিম খেতে হয় সকলকে। পরবর্তীতে হাসপাতালে আসা রোগী পরিবারদের সদস্য রাই ওই বৃদ্ধাকে তোলে অ্যাম্বুলেন্সে। যদিও রেল পুলিশের এই ভূমিকা নিয়ে মুখ খোলেননি প্রত্যক্ষদর্শীরা। স্বভাবতই বৃদ্ধার রেলে কাটা পড়ার ঘটনায় চাঞ্চল সৃষ্টি হয় রেলস্টেশন চত্বরে।

সর্বশেষ আপডেট: