Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শহর ছেড়ে গ্রামের পথে দাদার অনুগামী

Loading... রাজ্য
শহর ছেড়ে গ্রামের পথে দাদার অনুগামী
#Rajib Banerjee #Minister #Election 2021 #Dhulagorh #TMC #Banner #West Bengal

রাজনৈতিক ঘর যে বাঁধে না , তারই সুর বারবার বেজে উঠছে যত এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনে । শুভেন্দু অধিকারীর একক ব্যানারের লড়াই থেকে আজ ঘর ভাঙার অবস্থায় , কার্যত সময়ের অপেক্ষায়  রাজনৈতিক মহল শেষ ঘণ্টার । কিন্তু শুভেন্দুর পরেই একক ব্যানারে দেখা গেছে রাজ্যের বনমন্ত্রি রাজীব বন্দ্যোপাধ্যায়।মানুষের কথা , মানুষের কষ্ট ও বেদনা গুলি বিদ্রোহের সুরে শোনা গিয়েছে তাঁর গলায় , মানুষের পাশে থাকার প্রতিজ্ঞায় তিনি সর্বদা এগিয়ে কিন্তু অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধেও তিনি যে পিছু হন না তাঁর প্রমাণ আগেই পাওয়া গিয়েছে।  
দিন কয়েক আগে হাওড়া শহরে পোস্টার পড়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। আমরা দাদার অনুগামী লেখা ও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ছবি সহযোগে এবার হাওড়ার গ্রামীণ এলাকায় পোস্টার পড়ল। বুধবার পাঁচলা মোড় থেকে ধূলোগড় পর্যন্ত মুম্বাই রোডের উপরে বিভিন্ন জায়গায় এই পোস্টটা পড়েছে। তা নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে।


     রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দুর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্ট পড়ার ফলে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে  রাজনৈতিক মহলে। অবশ্য এই পোস্টারকে গুরুত্ব দিতে রাজি নয় হাওড়ার গ্রামীণ এলাকার তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত ,রাজ্যের বিভিন্ন জেলা যখন শুভেন্দু এবং রাজীব নিয়ে উত্তাল। তখনো রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রভাবশালী এলাকায় অর্থাৎ হাওড়ার গ্রামীণ এলাকায় তা নিয়ে খুব বেশি নাড়াচাড়া হয়নি। কার্যত কোনো প্রভাবই পড়েনি বলে ওয়াকিবহাল মহলের মত। কারন হাওড়া গ্রামীণ এলাকায় শুভেন্দু বিতর্কের প্রথমের দিকে উলুবেড়িয়া ও আমতায় শুভেন্দুর কয়েকটি পোস্টার পড়েছিল মাত্র। হাওড়ার গ্রামীণ এলাকার আর কোথাও শুভেন্দুর কোন পোস্টার পড়েনি। আর রাজীব ব্যানার্জিকে নিয়ে বিতর্কের সময়ও কোন পোস্টরই পড়েনি হাওড়ার গ্রামীণ এলাকায়। এই প্রথম পাঁচলা এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় এর নামে পোস্টার পড়ল।
 

সর্বশেষ আপডেট: