আজ হাওড়ায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার প্রেসিডেন্ট ভানাথি শ্রীনিবাসন ও পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পাল। হাওড়ার বঙ্গবাসী মোড়ে একটি মঞ্চে ধর্নায় বসেন তারা এবং ধর্না শেষের পর হাওড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন জমা দেন। ধর্নায় এই দুজন মহিলা নেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সদর বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট দুর্গাবতী সিং ও হাওড়া সদরের বিজেপি প্রেসিডেন্ট সুরজিৎ সাহা। আজ ধর্নায় বসে অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন, এটা শুধুই ম্যাটার অফ টাইম, পিসি এবং ভাইপোও বিজেপি জয়েন করবে তবে তাদের বিজেপিতে জয়েন করার আগে তাদের শুদ্ধিকরন করা হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলার সুরক্ষা নিয়ে অভিযোগ করেছেন সর্বভারতীয় মহিলা মোর্চার প্রেসিডেন্ট ভানথি শ্রীনিবাসন। ধর্নায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজ্যে মহিলা সুরক্ষাই লক্ষ্য বিজেপির
Loading...
রাজ্য
#Vanathi Srinivasan
#Agnimitra Paul
#Surajit Saha
#Durgawati Singh
#BJP
#Howrah
#West Bengal
#India
সর্বশেষ আপডেট:

