Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নিম্নমুখী তাপমাত্রা, শীতের দাপট অব্যাহত শহরে

Loading... রাজ্য
নিম্নমুখী তাপমাত্রা, শীতের দাপট অব্যাহত শহরে
#Weather #West Bengal #Kolkata #Current Weather Condition #Winter #Cold #Temperature #Alipore #Weather Department #West Bengal #India

সপ্তাহে সোমবার থেকে শহরে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কথা ছিল। কিন্তু সপ্তাহ শুরু হতেই এ যেন অন্য ছবি। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যায়গায় আর জাঁকিয়ে শহরে আসর বসিয়েছে শীত। স্বাভাবিকের নিচে নেমেছে কলকাতার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রী। যার ফলে একদিনে ২ ডিগ্রীও বেশি নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রী, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। যার ফলে কার্যত শীত চলে যাব যাব করছিল শুনে মনের কোনে দুঃক্ষ জমেছিল, তাদের মুখে হাঁসি ফুটিয়ে ফের জমিয়ে শীতের আমেজ শহরে। বেলা বাড়লে অবশ্য শীতের আমেজ কমবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা।  আগামী কয়েকদিন ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায়। জেলায় জেলায় শীতের আমেজ বজায় থাকবে আরো বেশ কিছু দিন।


আজও ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসবে কোথাও কোথাও। আগামীকাল ঘন কুয়াশার সর্তকতা দৃশ্যমানতা ২০০ মিটার এর কাছাকাছি থাকবে উত্তরবঙ্গে। দক্ষিনবঙ্গে আজ হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ। শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ফেব্রুয়ারীতে। তার আগে শৈত্যপ্রবাহ চলছে উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-এ। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারে কোল্ডডে পরিস্থিতি। ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব, উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে।

 
 

সর্বশেষ আপডেট: