Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Lakshmir Bhandar: নির্বাচনের আগে বড় ঘোষণা! বাজেটে এই প্রকল্পের সুবিধা ৫০০ টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার

Loading... রাজ্য
Lakshmir Bhandar: নির্বাচনের আগে বড় ঘোষণা! বাজেটে এই প্রকল্পের সুবিধা ৫০০ টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার
#Mamata Banerjee #West Bengal Budget #Budget 2026 #Lakshmir Bhandar News #Bengali News #Assembly Elections #সংবাদ #বাজেট #লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সামনেই ভোট। এটাই আদর্শ সময়! ইদানিং ভারতীয় রাজনীতির একটা অংশ হলো 'পাইয়ে দেওয়া'। আজ রাজ্য বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যাশা মতোই তাঁর রিপোর্টে বাড়ানো হলো 'লক্ষ্মীর ভান্ডার'। ৫০০ টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে। আজ বিধানসভা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে এই কথা ঘোষণা করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়। এরপর কয়েকবার টাকার পরিমাণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এখন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে এক হাজার টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১,২০০ টাকা। এবার থেকে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পাবেন ১৫০০ টাকা করে। আর তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন মাসে ১৭০০ টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই ঘোষণা।

{link}

  অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের জমানার শেষ বাজেট। দুপুর ২.৩০টের সময়ে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক মহলের একাংশের মতে, মহিলা ভোট ধরে রাখতে অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভাণ্ডারে টাকার পরিমাণ বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

{link}
এছাড়াও, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিও বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী। আজ চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৪ শতাংশ হারে ডিএ বাড়বে। এতদিন পর্যন্ত ১৮ শতাংশ ডিএ পেতেন সরকারি কর্মীরা। এবার থেকে পাবেন ২২ শতাংশ। আজই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সরকারি কর্মচারীদের ১০০ শতাংশ ডিএ মিটিয়ে দিতে। ২৫ শতাংশ ডিএ দিতে হবে ৩১ মার্চের মধ্যে।

সর্বশেষ আপডেট: