Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

DA Case Verdict: কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের! অবশেষ ডিএ মামলায় জয় রাজ্য সরকারের কর্মীদের

Loading... রাজ্য
DA Case Verdict: কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের! অবশেষ ডিএ মামলায় জয় রাজ্য সরকারের কর্মীদের
#West Bengal DA #WB Govt Employees #Supreme Court #DA Case #Bengali News #সংবাদ #ডিএ মামলা #রাজ্য সরকার #মমতা বন্দোপাধ্যায়

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ঠিক ভোটের আগে এতবড়ো ধাক্কা কিভাবে সামলাবে রাজ্য সরকার? এটা রাজ্য কর্মচারীদের বিশাল জয়। এখন দেখার কিভাবে রাজ্য সুপ্রিম কোর্টের এই রায়কে মান্যতা দেবে! সেপ্টেম্বরেই শেষ হয়ে গিয়েছিল শুনানি। অবশেষে বহু প্রতীক্ষিত DA  মামলার রায়দান শুরু হল সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই রায়দান। মামলার রায় গেল রাজ্য সরকারী কর্মচারীদের পক্ষেই। বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনই রাজ্য সরকারকে ২৫% বকেয়া DA মিটিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে এই বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। এর জন্য মোট খরচ হবে প্রায় ১০ হাজার কোটি টাকা। 

  সুপ্রিমকোর্টে স্পষ্ট করে নির্দেশে বলেছেন -

  * এখনই দিতে হবে ২৫% DA। 
  * বকেয়া ৭৫% DA মেটানোর জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 
  * কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। সেই কমিটিতে থাকবেন আরও দুই বিচারপতি।
  * বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। 
  * ২০০৯-১৯ সাল পর্যন্ত এরিয়ারও দিতে হবে রাজ্য সরকারকে। 
  * সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী, DA রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার।

{link}  

কী এই বকেয়া ডিএ মামলা? 

  ২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া DA সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫% DA মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তবে এই সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। আরও ৬ মাস সময় চাওয়া হয়েছিল। 

  রাজ্যের হিসেব বলছে, ৪০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে ২৫% অর্থাৎ ১০ হাজার কোটি টাকা বকেয়া মেটাতে হত রাজ্য সরকারকে। কিন্তু তা মেটায়নি সরকার। আরও ৬ মাস সময় চেয়েছিল রাজ্য। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় বিচারপতি কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। সেপ্টেম্বরে শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। তারপরই লিখিত বক্তব্য জমা দেয় সরকার।

   কেন্দ্রের সমতুল্য বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT) এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০২২ সালের ২০ মে রায় দিয়েছিল, রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য DA দিতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলারই রায়দান হল বুধবার।

সর্বশেষ আপডেট: