Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কার ছেলে সাইকেল নিয়ে যাবে, অশান্তির জেরে বড়ো বউয়ের ছুরির আঘাতে আক্রান্ত মেজ বউ

Loading... রাজ্য
কার ছেলে সাইকেল নিয়ে যাবে, অশান্তির জেরে বড়ো বউয়ের ছুরির আঘাতে আক্রান্ত মেজ বউ
#news #Fight #quarrel #Crime #West Bengal #family #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: সাংসারিক অশান্তির জের, বড় বউয়ের ছুরির আঘাত মেজো বউকে। চাঞ্চল্যকর ঘটনায় আহত গৃহবধূ। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ব্লকের দেওয়ানদিঘী থানার অন্তর্গত টুবগ্রাম পূর্ব পাড়ায়। একই বাড়িতে থাকেন বড় বউ মুসলিমা চৌধুরী ওরফে বিউটি এবং মেজোবউ মনিরা চৌধুরী  ও শাশুড়ি তসলিমা চৌধুরী। বড় বউ মুসলিমা চৌধুরীর স্বামী বাবুল চৌধুরী এবং মেজোবউ মনিরা চৌধুরীর স্বামী কাবুল চৌধুরী কর্ম সূত্রে ভিন রাজ্যেী থাকেন। শনিবার সকালের দিকে সাইকেল নিয়ে প্রথমে বড়ো বউয়ের ছেলে এবং মেজোবউ এর মেয়ের মধ্যেি ঝামেলা শুরু হয়। এর পড় ঐ ঝামেলায় জড়ায় মুসলিমা ও মনিরা। 

{link}
অভিযোগ প্রথমে কথা কাটাকাটির মধ্যেড় ঝামেলা চললেও শুরু হয় মারামারি , এরপর আচমকাই বড় বউ মুসলিমা চৌধুরী একটি ছুরি নিয়ে এসে মেজো বউ মনিরা চৌধুরীর পিঠ সহ একাধিক জায়গায় আঘাত করে,  যার ফলে ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশিরা ছুটে এসে মারামারিতে রত দুই বউকে ছাড়ায়। শাশুরি সহ অন্য রা মেজো বউকে নিয়ে যায় বর্ধমান কুড়মুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। কুড়মুন স্বাস্থ্য কেন্দ্রে ব্যাওন্ডেজ করার পর মনিরা চৌধুরী দেওয়ানদিঘী থানায় যান অভিযোগ দায়ের করার জন্যে।

সর্বশেষ আপডেট: