নিজস্ব সংবাদদাতা: শুধু বাংলার গুড় বাতাসা খেলে হবে? তিহারে গেছেন এবার তিহারের গুড় বাতাসা খাবেন! বুধবার অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন তিনি নদীয়ার ধুবুলিয়ায় আসেন সেখান থেকে মায়াপুর ইসকন মন্দির এর উদ্দেশ্যে রওনা দেন। আর ধুবুলিয়া দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন তিনি।
{link}
উল্লেখ্য ইডির আবেদনের উপর আদালতে নির্দেশে অনুব্রত মণ্ডল কে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তিনি আসানসোলের জেলে ছিলেন। এবার অনুব্রত মণ্ডলের সেই দিল্লি যাত্রা কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। অনুব্রত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এতদিন বাংলার গুড় বাতাসা খেয়েছেন অনুব্রত। এবার তিহার জেলে গিয়ে গুর বাতাসা খান। তাহলে ভালো লাগবে। পাশাপাশি তিনি আসানসোলের জেল প্রসঙ্গে বলেন, ওই জেলটি অনুব্রত মণ্ডলের জন্য একটি বিলাসবহুল হোটেল ছিল। অর্থাৎ পাঁচ তারা হোটেলে যেভাবে মানুষকে আদর আপ্যায়ন করে ওই জেলে অনুব্রতকে সেভাবে আপ্যায়ন করা হতো। তিনি বলেন দিল্লির তিহার জেলে এবার অন্যরকম ব্যবস্থা আছে। এবার ভয়েই মুখ খুলে দেবে অনুব্রত। অন্যদিকে অনুব্রত মণ্ডল কে দিল্লি নিয়ে যাওয়ার সময় কিছু তৃণমূল কর্মী তার সঙ্গে দেখা করেন এবং একসঙ্গে জলযোগ করতেও দেখা যায়। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন রাজ্যের প্রশাসন তাকে জামাই আদর করে রেখেছিল। একসঙ্গে জেল হেফাজত থাকা অবস্থায় ল্যাংচা খাচ্ছেন এবং সবাইকে খাওয়াচ্ছেন। এবার আর তা হবে না বলেও কটাক্ষ করেন তিনি।
.jpeg)
