Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পূবালী হাওয়ার প্রভাব বৃদ্ধি, দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা শহরে

Loading... রাজ্য
পূবালী হাওয়ার প্রভাব বৃদ্ধি, দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা শহরে
#Winter #Kolkata #New Year 2021 #January #Festive Season #Cold #West Bengal #India

নিউ ইয়ার মানেই পিকনিক, চিড়িয়াখানা কিংবা ইকোপার্কের উদ্দেশ্যে গায়ে একটা জ্যাকেট গলায় মাফলার আর মাথায় একটা টুপি দিয়ে বেরিয়ে পড়া। আর এহেন সময়ে মানুষ যা চেয়ে থাকে তা হল মনের মতো কনকনে শীত। বাইরে বেরোনর পরেই মুখ দিয়ে “উহুহুহুহ” না বেরোলে নতুন বছর আর জমল কোথায়? কিন্তু নতুন বছরে কার্যত একটু অভিমানী রূপ শীতের। তবে কলকাতায় সামান্য তাপমাত্রা কমেছে, আগামী দু-তিন দিন বজায় থাকবে এরকম পরিস্থিতি। যার ফলে অভিমানী হলেও শহরবাসীর শরীরে তার পরশ বজায় রাখবে বাঙালির এই প্রীয় মরশুম। সামান্য হলেও পারদ নামার সম্ভাবনাও রয়েছে। কিন্তু সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। এই পিছনে মূল কারন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের হওয়াতে বাধা এবং অন্যদিকে পূবালী হওয়ার প্রভাব বৃদ্ধি। এই দুই কারনেই আগামী সপ্তাহে শীত কমে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা তিলোত্তমা কলকাতায়। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রী । গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রী। এবং এই দুই  তাপমাত্রাই স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আজ কলকাতায় পরিষ্কার ছিল সকালের আকাশ। 

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় সহ দিল্লি ও জম্মু-কাশ্মীরে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাডু ও পন্ডিচেরিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ ও মুজাফফরবাদে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে কুয়াশার সতর্কবার্তা। 

সর্বশেষ আপডেট: