Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

২৪ ঘন্টার মধ্যেই ফের ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরে, ভোররাতে হামলা শিক্ষিকার বাড়িতে

Loading... রাজ্য
২৪ ঘন্টার মধ্যেই ফের ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরে, ভোররাতে হামলা শিক্ষিকার বাড়িতে
#news #Robbery #Howrah #Jagatballavpur #West Bengal #India

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ২৪ ঘন্টার মধ্যেই ফের ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরে। এবারও টার্গেট শিক্ষিকার বাড়ি। শুক্রবার রাতে ডাকাতির ঘটনায় রক্তারক্তি কাণ্ড ঘটে যায় জগৎবল্লভপুরে। তার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ফের ডাকাতির ঘটনায় খবরের শিরোনামে সেই জগৎবল্লভপুর। গতকাল ভোররাতে ডাকাতির ঘটনা ঘটেছে। জগৎবল্লভপুরের পাতিয়াল শিবানন্দবাটিতে প্রধান শিক্ষিকার বাড়ির পর এবার জগৎবল্লভপুরের কালিতলা ঘোষপাড়ায় এক শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়েছে। অভিযোগ, এদিন ভোররাতে পাঁচজনের একটি ডাকাত দল আসে। তাদের মধ্যে তিন জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তাদেরকে ভয় দেখিয়ে ও ব্যাপক মারধর করে কুড়ি থেকে পঁচিশ হাজার নগদ টাকা ও প্রায় কুড়ি ভোরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা। যাবার সময় সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার তদন্ত চলছে। 

{link}

উল্লেখযোগ্যভাবে পরপর দুদিন একইরকম ডাকাতির ঘটনা তাও আবার একই থানা এলাকায় অধীনে ২৪ ঘন্টার মধ্যে ঘটে যাওয়ায় ব্যাপারটি নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুরক্ষা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় মানুষের মধ্যে। ডাকাতির ঘটনায় বিশেষ করে রাতের দিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরপর দুদিন একইরকম এই দুটি ডাকাতির মধ্যে কোন যোগসূত্র আছে কি না, কিংবা এই দুই ডাকাতদল একসাথে যুক্ত নাকি সেই বিষয় ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে যতক্ষন না ডাকাতদল পুলিশের হাতের নাগালের মধ্যে আসছে, ততক্ষন সুরক্ষা নিয়ে নিশ্চিত হতে পারছেন না স্থানীয় মানুষজন। কার্যত চিন্তায় ঘুম উড়ে গিয়েছে জগৎবল্লভপুরবাসীর। 

সর্বশেষ আপডেট: