Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া থাকতো না, আইএসএফ কে কড়া ভাষায় আক্রমণ আরাবুলের

Loading... রাজ্য
পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া থাকতো না, আইএসএফ কে কড়া ভাষায় আক্রমণ আরাবুলের
#news #South 24 Paragana #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল , ভাঙড় :- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ভোট ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। বুথে বুথে নিজেদের সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকাগুলিতে চলছে কর্মীসভা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় বিধানসভার ভোগালী দু'নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । এই কর্মী সম্মেলনের মঞ্চ উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙ্গরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

{link}
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম স্বভাবসিদ্ধ ভাষায় বলেন , পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া থাকতোনা।  আইএসএফ চ্যেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ দলীয় কর্মীদের উদ্দেশ্য এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি আরো বলেন, ভাঙড়ের বিধায়ক তথা এই এস এফ নেতা নওশাদ সিদ্দিকী বারবার দাবি করেন যে পুলিশ না থাকলে ভাঙড়ে  তিনি অনেক কিছু করে নেবেন । আমরাও বলছি, পুলিশ না থাকলে ভাঙড়ে "চেটা"পর্যন্ত থাকবে না। পুলিশ শাসকের থেকে বেশি বিরোধীদের নিরাপত্তা দেয়। আমি বলছি পুলিশ যদি না থাকে তাহলে নওশাদের পিঠের চামড়া থাকত না শুধু নওশাদ নয় আইএস এফের কর্মী সমর্থকদেরও পিঠের চামড়া থাকতো না। এই প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলে তিনি বলেন, তৃণমূল নেতার এই সমস্ত কথায় কার্যত তিনি আমল দিতে চাইছেননা ।

সর্বশেষ আপডেট: