Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়া দাসনগরে ভারত জুটমিলের শ্রমিকরা অবরোধ করল হাওড়া-আমতা রোড

Loading... রাজ্য
হাওড়া দাসনগরে ভারত জুটমিলের শ্রমিকরা অবরোধ করল হাওড়া-আমতা রোড
#Howrah #Jute mill #West Bengal #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়া দাসনগরে ভারত জুটমিলের শ্রমিকরা তাদের পিএফ সহ বেতনের দাবিতে সোমবার হাওড়া-আমতা রোড অবরোধ করেন। প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তাদের দাবি দীর্ঘদিন তাদের পিএফ এর টাকা বন্ধ। মার্চ মাসের বেতনও হয়নি। মিল কর্তৃপক্ষ পাওনাগণ্ডা নিয়ে চূড়ান্ত অসহযোগিতা করছেন তাদের সঙ্গে। এর ফলে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিকে, সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে ২৬ শতাংশ সরকারের হাতে থাকবে। এই মিলের ক্ষেত্রে সরকারের কোনও পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। সব নিয়েই এদিন সব শ্রমিক সংগঠন একত্রিত হয়ে মাঠে নেমেছেন।
{link}
এই অবরোধের কারণে হাওড়া-আমতা রোডে যানজট এর সৃষ্টি হয়। তবে এই ঘটনা চক্রে কোন মানুষ আহত হননি। কিন্তু সরকারের উচিত এই বিষয় তৎপরতার সাথে দেখা এবং শ্রমিকদের সাথে সহযোগিতা করা।

সর্বশেষ আপডেট: