Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রবিবার সন্ধায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে রামকৃষ্ণপুর ঘাট থেকে নিখোঁজ যুবক

Loading... রাজ্য
রবিবার সন্ধায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে রামকৃষ্ণপুর ঘাট থেকে নিখোঁজ যুবক
#news #Howrah #boy #missing #Ganga #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে ফের নিখোঁজ যুবক। নিখোঁজ যুবকের নাম সুরজ পাশওয়ান(১৮)। সে একাদশ শ্রেনীর ছাত্র। পুলিশ সূত্রে খবর রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ শিবপুরের উমাচরণ বসু লেনের এক ছাত্র তার দুই বন্ধুর সঙ্গে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সাঁতার কাটতে গেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই তিন বন্ধু লঞ্চ থেকে মাঝ গঙ্গায় গঙ্গায় ঝাঁপ মারে। দুজন সাঁতার কেটে পাড়ে পৌঁছালেও একজন যুবক নিখোঁজ হয়ে যায়। তার কোন খোঁজ না পেয়ে প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও গঙ্গায় তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

{link}
উল্লেখযোগ্য বিষয় এই কিছুদিন আগেই হাওড়ার বিগার্ডেন থেকে একজন ছেলে গঙ্গায় তলিয়ে যায়। যদিও সে জলে ঝাঁপ দিয়েছিল নিরাপত্তারক্ষীর তাড়া খেয়ে। তবুও এহেন ঘনঘন গঙ্গার বুকে যুবকদের মৃত্যুর কারনে নিরাপত্তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে চিন্তার ভ্রুকুটি। গঙ্গার ঘাটে কি নিরাপত্তার চাদর আরও বাড়ানো উচিত? এই নিয়েই উঠছে প্রশ্ন। 

সর্বশেষ আপডেট: