Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Yuva Sathi Scheme: রেকর্ড গড়ল ‘যুবসাথী’, প্রকল্পের আবেদন ৬০ লক্ষ পার! উঠছে সময়সীমা বৃদ্ধির দাবি

Loading... রাজ্য
Yuva Sathi Scheme: রেকর্ড গড়ল ‘যুবসাথী’, প্রকল্পের আবেদন ৬০ লক্ষ পার! উঠছে সময়সীমা বৃদ্ধির দাবি
#Yuva Sathi #Bengali News #Mamata Banerjee #Yuva Sathi Applications #West Bengal Government #Government Scheme #News #সংবাদ #যুবসাথী #যুবসাথী প্রকল্প #মমতা বন্দ্যোপাধ্যায়

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্য বাজেটে ঘোষিত পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্পকে কেন্দ্র করে নজিরবিহীন উন্মাদনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। বিধানসভা নির্বাচনের মুখে এই প্রকল্প যে তুরুপের তাস হতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল আবেদনের পরিসংখ্যানেই। সরকারি তথ্য বলছে, নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই আবেদনের সংখ্যা ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১-এর গণ্ডি ছুঁয়ে ফেলেছে।

{link}

গত ১৬ তারিখ থেকে এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয়। সরকারি পোর্টাল খোলার পর থেকেই লক্ষ্য করা গেছে আবেদনকারীদের উপচে পড়া ভিড়। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কেবলমাত্র গত বুধবারই নতুন করে ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ, প্রতি মুহূর্তে হাজার হাজার যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় আসতে চাইছেন।

{link}

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবারই ছিল আবেদনের শেষ দিন। কিন্তু আবেদনের এই বিপুল স্রোত এবং সার্ভারের ওপর অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, বিপুল সংখ্যক আবেদনকারী যাতে সুযোগ থেকে বঞ্চিত না হন, সেজন্য আবেদনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। যদিও সরকারিভাবে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি। বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের এই উদ্যোগে যুবসমাজের এই অভূতপূর্ব সাড়া রাজ্যের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সর্বশেষ আপডেট: