শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মহুয়া মৈত্রের নির্বাচনী প্রচারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল নেতা জেবের শেখের নামে গো ব্যাক শ্লোগান তৃণমূল কর্মীদের। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপরা থানা হাতিশালা জিদা এলাকায় চলছিল মহুয়া মৈত্রের নির্বাচনী প্রচার। এরপরই তার গাড়িতে দেখা যায় জেবের শেখ কে। জেবের শেখ দীর্ঘদিন ধরে তৃণমূল করলেও বাজে তৃণমূলের বিরুদ্ধে নির্দল পার্টি হয়ে বিধানসভা ভোটে লড়াই করেছিল। যদিও পরবর্তীকালে মহুয়া মৈত্র জেলা সভাপতি হওয়ার পর তাকে পুনরায় তৃণমূলে যোগদান করায়। এদিন মহুয়া মৈত্রের পাশে তাকে দেখতে পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জানা যায় গাড়ি থেকে যেবের শেখ কে নামিয়ে দেওয়া হয়। এরপরেই যেবের চেক এর নামে গো ব্যাক স্লোগান দিতে থাকে তারা। যদিও প্রথম থেকেই কর্মীদের থামাতে ব্যস্ত থাকতে দেখা যায় মহুয়া মৈত্র কে। এ বিষয়ে তৃণমূলের কেউ প্রতিক্রিয়া দিতে চাননি।
Mahua Moitra : মহুয়া মৈত্রের গাড়িতে জেবের শেখ
Loading...
রাজ্য
#News
#Politics
#Politician
#Election
#Election 2024
#Lok Sabha Election
#West Bengal
#TMC
#CM
#Mamata Banerjee
#Promotion
#Mahua Moitra
#Jeber Sekh
#Krishnanagar
#demonstration
#সংবাদ
সর্বশেষ আপডেট:
.jpeg)
