Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah:হাওড়ার অভিজিৎ বাড়ির ছাদকে বানিয়ে তুলেছেন আস্ত এক পদ্মবিল!

Loading... রাজ্য
Howrah:হাওড়ার অভিজিৎ বাড়ির ছাদকে বানিয়ে তুলেছেন আস্ত এক পদ্মবিল!
#Howrah #Lotus #Pond #Durgapuja #পদ্মবিল #পদ্মচাষ #হাওড়া #অভিজিৎ হাজরা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ঘরে ফিরছেন উমা! শারদীয়ার আবাহনে দেবী দুর্গার আরাধনা বাঙালির এক চিরন্তন আবেগ,আর এই আবেগটির সঙ্গে জড়িয়ে রয়েছে “অকাল বোধনের” এক পৌরাণিক কাহিনী, জড়িয়ে আছে পদ্ম-কথা। দুর্গাপুজোর মহাষ্টমীর পুজোয় পদ্মের চাহিদা মেটাতে হাওড়ার নবীন সেনাপতি লেনের অভিজিৎ তাঁর ছাদবাগানে ফুটিয়েছেন বাহারি কয়েকশো পদ্ম।

কথিত আছে, শ্রীরামচন্দ্র অকালে এই শরতের সময়ে সীতা উদ্ধার এবং রাবণ সংহারের আশায় নিজের হাতে করেছিলেন দেবী দুর্গা, মহাশক্তির আরাধনা। আর এই আরাধনায় প্রয়োজন হয়েছিল ১০৮নীল পদ্মের, কিন্তু রামচন্দ্র পদ্ম জোগাড়ে সমর্থ হলেও মহামায়া মায়ার ছলে শ্রীরামকে পরীক্ষা করতে সড়িয়ে দিয়েছিলেন একটি পদ্ম। তখন রামচন্দ্র তাঁর নিজের একটি চোখ উৎসর্গ করেছিলেন স্বয়ং মহামায়াকে আর এই ভক্তিতেই সন্তুষ্ট হয়েছিলেন দেবী।এই ঘটনাকে কেন্দ্র করেই রামচন্দ্র হয়ে উঠলেন পদ্মলোচন, শুরু হল অকাল বোধনের আরাধনা।তারপর থেকেই দশকের পর দশক ধরে এই বাংলার বিভিন্ন প্রান্তে রাজা মহারাজাদের হাত ধরে রাজবাড়ির আঙ্গিনায় পুর্ণ মর্যাদায়, পরম ভক্তি, শ্রদ্ধা আর নিষ্ঠার সঙ্গে পূজিতা হয়ে আসছেন দেবী দশভূজা মা দুর্গা, যা বাঙালির দুর্গাপুজা নামে পরিচিত।
সেই পদ্মের চাহিদা আজও রয়েছে দুর্গাপুজোয়। নীল পদ্ম পাওয়া না গেলেও সাদা, গোলাপী পদ্ম ছাড়া দুর্গাপুজো সম্ভব নয়। হাওড়ার বাসিন্দা অভিজিৎ হাজরা তাই নিজের বাড়ির ছাদ বাগানে ফুটিয়েছেন আস্ত এক পদ্মবিল।দুর্গাপুজোয় পদ্মের চাহিদা বাড়ে আর সেই কারনেই আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন পদ্মচাষি।সাদা, গোলাপী নানাধরনের শুধুই পদ্ম নয়, তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ। তিনি, সমাজ মাধ্যমে ভাইরাল সেই দৃশ্য, শুধুই পদ্ম নয়, তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ।

সর্বশেষ আপডেট: