Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Abhishek Banerjee: সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোর্টে যাব! হুমকি অভিষেকের

Loading... রাজ্য
Abhishek Banerjee: সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোর্টে যাব! হুমকি অভিষেকের
#Abhishek Banerjee news #Bengali News #West Bengal News #TMC #Mamata Banerjee #সংবাদ #রাজনীতি #অভিষেক বন্দ্যোপাধ্যায় #রাজনীতি খবর #বিজেপি #সংবাদমাধ্যম

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন তার বিরুদ্ধে সংবাদ মাধ্যম ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছে। এবার সাংবাদিকদের হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক। খবর করার আগে আলোচনা করতে হবে। চারদিকে মামলার জাল আর তাতেই অভিষেকের রাগ এবার সংবাদমাধ্যমের ওপরে। শুক্রবার বিকালে ডিজে মামলায় অভিষেককে নোটিস ধরাতে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। সে সময়ে অভিষেক বাড়ি ছিলেন না। আড়াই ঘণ্টা অপেক্ষা করেন আধিকারিকরা। সন্ধ্যা সাড়ে সাতটার পরে সিআইডি আবারও আসে। ক্যামেরার সামনে না এসেই নোটিস নেন অভিষেক। তাঁর এক কর্মী নোটিসের হার্ড কপি নিয়ে গিয়ে অভিষেককে দিতে সই করিয়ে আনেন। নিজে হাতে নিলেন না নোটিস। কিন্তু এই সময়ের ব্যবধানে যখন সাংবাদিকদের সঙ্গে দেখা হল তাঁর, সাংবাদিকদের ওপরেই ক্ষোভ উগরে দিলেন।

  মূলত সই মামলায় সিআইডি-র সঙ্গে কী কথা হয়েছে অভিষেকের, সে সংক্রান্ত খবরেই তাঁর আপত্তি। আর সেক্ষেত্রে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। তিনি বলেন, “তদন্তকারী সংস্থার সঙ্গে আমার কী আলোচনা হয়েছে, সেটা মিডিয়ায় চলে আসছে। আমি বাড়ি ফেরার আধ ঘণ্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কী করা হয়েছে, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন কী করা হয়েছে, তার উত্তর কী দিয়েছি, সেগুলো দেখছি মিডিয়ায় চলে এসেছে। আমি এটা নিয়েও আগামী দিনে হাইকোর্ট যাব।”

সর্বশেষ আপডেট: