Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Amit Shah: বৃহস্পতিবার রাতেই উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Loading... রাজ্য
Amit Shah: বৃহস্পতিবার রাতেই উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
#Amit Shah North Bengal Tour #North Bengal News #Amit Shah News #Amit Shah Update #সংবাদ #অমিত শাহ #অমিত শাহ উত্তরবঙ্গ সফর #উত্তরবঙ্গ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই বছরই বেশ কয়েকবার অমিত শাহ বাংলায় আসছেন। এবার অবশ্য প্রধানত প্রশাসনিক কারণে। উত্তরবঙ্গের কিছু আঞ্চালিক সমস্যা আছে, তার সঙ্গে আছে চিকেনস নেকের সমস্যা। এই সব নিয়েই আলোচনার জন্য স্বরাষ্ট্রেমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে। ভারত-নেপাল সীমান্তে পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-র প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। এর মধ্যেই গত কয়েকদিনে একাধিক পাকচর ধরা পড়েছে রাজ্যে। বিশেষ করে তদন্তকারীদের নজরে এখন দিনহাটা। সেখানেই গত কয়েকদিনে পাক এজেন্ট সন্দেহে বেশ কয়েকজনকে ধরেছে এসটিএফ। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়েছে চিনের নজরদারি। এহেন পরিস্থিতিতে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এহেন পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার রাতেই উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে একদিকে পাহাড় সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁর বৈঠক করার কথা রয়েছে। 

   দীর্ঘদিন ধরে পাহাড় সমস্যার সমাধান চাইছেন বিমল গুরুংরা। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেছেন তাঁরা। জানা গিয়েছে, এহেন পরিস্থিতিতে ২২ আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। বৈঠকে সাংসদ রাজু বিস্তা, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই, ভরত ছেত্রী, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিধায়ক নোমান রাই বলেন, “আমাদের বলা হয়েছে ২২ আগস্ট বৈঠক রয়েছে। পাহাড় সমস্যা নিয়ে আলোচনা করা হবে।”

সর্বশেষ আপডেট: