Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Amit Shah: রবীন্দ্রসংগীতকে 'রবিশঙ্কর' বলে বিপাকে অমিত শাহ

Loading... রাজ্য
Amit Shah: রবীন্দ্রসংগীতকে 'রবিশঙ্কর' বলে বিপাকে অমিত শাহ
#Amit Shah News #Kolkata #Bhawanipore #Suvendu Adhikari #BJP #রাজনীতি #মমতা বনাম শুভেন্দু #বিজেপি #বিজেপি খবর

দিল্লি থেকে এসে সবটা যে ঠিক বলবে বা সামান্য ভুল হবে না তা নয়। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের আবেগ। তা নিয়ে ভুল  হলে মহা সংকট। বাংলা বলতে গিয়ে হোঁচটও খেতে হচ্ছে এই সব হেভিওয়েট বিজেপি নেতাদের। পিছিয়ে নেই অমিত শাহও। রবীন্দ্রনাথের বোলপুরে প্রচার করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীত আর রবিশঙ্কর গুলিয়ে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বোলপুরের সভায় ‘রবীন্দ্রসঙ্গীত’ শব্দটি বলতে গিয়ে অমিত শাহ বলে ফেলেন ‘রবিশঙ্কর’। 

   এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রবীন্দ্রসঙ্গীতকে সারা ভারতের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময়ই রবীন্দ্রসঙ্গীতকে রবিশঙ্কর বলেন তিনি। এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল দাবি করেছে রবিশঙ্কর সেতারবাদক কিন্তু রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের লেখা গানের সংকলন। এই দুটো বিষয়কে গুলিয়ে ফেলেছেন অমিত শাহ। বাংলার সংস্কৃতি বিজেপির নয় বলে আক্রমণ করে তৃণমূল, সেই সঙ্গে বাংলা “এই অপমানকে কখনও ক্ষমা করবে না,” বলে দাবি করে বাংলার শাসকদল। প্রসঙ্গত, অভিষেক চান্ডেলের গ্রেফতারি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, ‘‘বাংলার নির্বাচনের ঠিক ১০ দিন আগে আই-প্যাক (I-PAC)-এর সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেফতার কেবল উদ্বেগজনকই নয়—এটি একটি ‘সমান প্রতিযোগিতার ক্ষেত্র’ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর মূল ধারণাকেই নাড়িয়ে দিয়েছে।’’

সর্বশেষ আপডেট: