Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 19/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Amrita Pharmacy: বাংলায় চালু হচ্ছে অমৃত ফার্মেসি! ৫০-৮০% ছাড়ে মিলবে ওষুধ

Loading... রাজ্য
Amrita Pharmacy: বাংলায় চালু হচ্ছে অমৃত ফার্মেসি! ৫০-৮০% ছাড়ে মিলবে ওষুধ
#Amrita Pharmacy Scheme #Bengali News #Medicine #Hospital #West Bengal #Bengali News #সংবাদ #ওষুধ #অমৃত ফার্মেসি কী #ওষুধ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি রাজ্যে চালু করা হয় ‘অমৃত ফার্মাসি’। কিন্তু কী এই অমৃত ফার্মেসি? কী সুবিধা মিলবে তাতে? তারই ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ১০০টি সরকারি হাসপাতালে এই ‘অমৃত ফার্মেসি’ থাকবে। এর মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং চিকিৎসাসামগ্রী ৫০-৮০ শতাংশ ছাড়ে কেনা যাবে। সরকারি হাসপাতালে এই ফার্মেসি চালু করার জন্য একটি কোম্পানির সঙ্গে মৌচুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। অমৃত ফার্মেসিতে স্টেন্টের উপর ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে! ক্যানসারের ওষুধ , চোখের লেন্স কম টাকায় পাওয়া যাবে। রাজ্যের এরকম প্রায় ১০০ টি ফার্মেসি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। 

ইতিমধ্যে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি। সাধারণত মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির আশপাশেই এই ধরনের ফার্মেসি চিহ্নিত করা হচ্ছে। ছাড়ের সুবিধা নিতে রোগীর প্রেসক্রিপশন এবং ক্ষেত্রবিশেষে পরিচয়পত্র সঙ্গে রাখতে পারেন পরিজনরা। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেকথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে প্রত্যেকটি হাসপাতালে নজরদারি রাখা হবে। ২৪ ঘণ্টা লাইভ ফিড পাওয়া যাবে। নজরদারিতে থাকবেন মেডিক্যাল অফিসার।

সর্বশেষ আপডেট: