শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'আজ যে রাজা কাল সে ফকির' - অনুব্রত মন্ডলের অবস্থা অনেকটা তেমনই। একসময় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ভয়ে বীরভূম জেলায় 'বাঘে গরুতে এক ঘাটে জল খেত'। সেই অনুব্রতের অবস্থা এখন খুবই খারাপ। সিউড়ির পার্টি অফিসে ঢুকে তাঁর সামনে ভাঙচুর তিন যুবকের। সামন্য আহত হয়েছেন অনুব্রত। ফের আসলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি। ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশি নিরাপত্তায় সিউড়ি ছেড়েন ঋতব্রত শিবিরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।বুধবার ভোটের ফল প্রকাশের পর প্রথমবার সিউড়ির পার্টি অফিসে যান অনুব্রত। সিউড়ি পুরাতন বাস স্ট্যান্ডের কাছে তৃণমূলের পার্টি অফিসে যান তিনি। মূলত অবস্থা খতিয়ে দেখে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলাই ছিল মূল বিষয়। সেই সময় আচমকা তিন যুবক মোটা গাছের ডাল, লাঠি হাতে পার্টি অফিসের ভিতরে ঢুকে আসেন। অনুব্রতের সামনেই ভাঙচুর করতে থাকেন। এসি থেকে কাচের জানলা, টেবিল, চেয়ারে ভাঙচুর চালায় তাঁরা। অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলেও ভাঙচুর চালায় ৩ জন যুবক।
অনুব্রতকে মারধর করা না হলেও, তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরই ৩জনকে আটক করেছে পুলিশ। অনুব্রত পুলিশি নিরাপত্তা চাওয়ায় পুলিশ ভ্যান তাঁকে এসকর্ট করে বোলপুরের দিকে নিয়ে গিয়েছে। কেন হামলা? অভিযুক্ত যুবকরা জানাচ্ছেন, ১৫ বছর তৃণমূল জামনায় তাঁরা অত্যাচারিত। বিভিন্নভাবে শোষণ চালানো হয়েছে। সেই রাগের বর্হিপ্রকাশ। অভিযুক্তরা জানিয়েছেন তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা গিয়েছে বলে দাবি করেছেন উপস্থিত অনুব্রত সমর্থকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
