শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কোনো জোট নয়, একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল। পুজোর পরেই শুরু হয়ে গেছে ভোটের প্রস্তুতি। কলকাতা ও হাওড়ার পৌর নির্বাচন। সেখানে কে কোন শিবিরের হয়ে লড়বেন তার হিসাব নিকাশ চলছে। এর মাঝেই বড় ঘোষণা ঋতব্রত-পন্থী তৃণমূলের। কারোর সঙ্গে কোনও জোট নয়, পুরভোটে একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল। এ কথা আজ জানিয়ে দিলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। আজ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বৈঠক হচ্ছিল বাইপাসের ধারে তৃণমূলের অফিসে। বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ রায়, মদন মিত্র, ববি হাকিমরা। সূত্রের খবর, পুরভোট নিয়ে আলোচনার জন্যই বৈঠক। তবে প্রতীক নিয়ে কমিশনকে হলফনামা দেওয়ার জন্য বৈঠক বলে জানিয়েছেন অরূপ রায়। পুরভোটে কারা প্রার্থী হবেন, তা নিয়ে যখন জল্পনা, তখনই কালীঘাট শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে এনসিপিআই-র সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূলের যোগ রয়েছে। কয়েকজন কাউন্সিলরের নামও সুপারিশ করা হয়েছে।
এ দিন এই প্রসঙ্গে ঋত শিবিরের নেতা তথা বিধায়ক অরূপ রায় বলেন, “এনসিপিআই-র সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এনসিপিআই আলাদা পার্টি। এনসিপিআই বিজেপির সঙ্গে মার্জ করেছে। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী তাঁর কথা বলেছেন। তিনি তাঁর নিজের কথা বলেছেন, তিনি যেটা বলেছেন, সেটাই যে সত্যি হবে এমন কোনও মানে নেই।” দুইদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফ্লোর টেস্টের কথা বলেছিলেন। দাবি করেছিলেন যে এখন আস্থা ভোট হলে ১৭৫ ভোট পাবেন। তাহলে কি বিজেপির সঙ্গে হাত মেলাতে প্রস্তুত গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস? অরূপ রায় এ প্রসঙ্গে বলেন, “ব্যক্তিগতভাবে কার মনের মধ্যে কী রয়েছে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনওই না। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নির্বাচনের জন্য হয়েছিল। আমরাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমরাই আসল তৃণমূল কংগ্রেস।”
