Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mandarmoni: মন্দারমণি বিচে স্নান নিষিদ্ধ করলো প্রশাসন!

Loading... রাজ্য
Mandarmoni: মন্দারমণি বিচে স্নান নিষিদ্ধ করলো প্রশাসন!
#Mandarmoni #West Bengal #Sea Beach #Bengal Tourisism #Guidelines #মন্দারমনি #নিষেধাজ্ঞা #প্রশাসন #বার্তা

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে মন্দারমণি নিচে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দিন দিন মন্দারমণি বিচার খুবই রিস্কি হয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রশাসন আর চুপ করে বসে থাকতে পারে না। তারা কয়েকটা ব্যবস্থা নিতে চলেছে। তাদের তরফে মন্দারমণি বিচের ২ কিলোমিটার এলাকায় সমুদ্র স্নান নিষিদ্ধ করা হল। মূলত মন্দারমণির মোহনা এলাকাকে রেড জোন বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, মন্দারমণি সমুদ্রের বিচের একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত ১ মাসে সমুদ্র তলিয়ে প্রাণ হারিয়েছেন কয়েক জন পর্যর্টক। এমন পরিস্থিতিতে কড়া নিয়ম লাগু করল পুলিশ। তাদের পক্ষ থেকে এই বিচের একটি এলাকাকে রেড জোন বলে ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলে স্নান করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিচের ২ কিমি এলাকাকে রেড জোন বলে ঘোষণা করে দিয়েছে প্রশাসন। সেই মতো এলাকাটিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মন্দারমণি উপকূল থানার উদ্যোগে ৩ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় প্রায় ২ কিমি জুড়ে বাঁশের খুঁটি পোতা হয়েছে। সেই বাঁশে দড়ি ও লাল ফিতে বেঁধে এলাকাটা ঘিরে ফেলা হয়েছে। এটাকেই রেড জোন বলছে প্রশাসন। 

  প্রশাসন সূত্র খবর, এই এলাকায় সমুদ্রে নেমে মাঝে মধ্যেই বিপদের মুখে পড়েন পর্যটকররা। এমন পরিস্থিতিতে, বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে এই ব্যারিকেড দেখেই সতর্ক হয়ে যান পর্যটকরা। তাঁরা যাতে রেড জোনের সমুদ্রে না নামেন। এভাবেই পর্যটকদের বিপদ থেকে দূরে রাখতে চাইছেন বিশেষজ্ঞরা।

আর কী কী নিয়ম আনা হয়েছে? 
শুধু রেড জোন করেই চুপ করে বসে নেই পুলিশ-প্রশাসন। এছাড়াও একাধিক নিয়ম আনা হয়েছে। এই যেমন-

সমুদ্রে হাঁটু জলের বেশি নামা যাবে না।
মদ্যপান করে বিচে ঘোরা যাবে না।
সমুদ্রের ধারে নোংরা ফেলা যাবে না। 
মোহনা অঞ্চলে সমুদ্রে নামা যাবে না। 
রাত ১০টার পরে সমস্ত হোটেলের দরজা বন্ধ করতে হবে। 
এভাবেই পর্যটকদের বাঁচাতে চাইছে প্রশাসন।

সর্বশেষ আপডেট: