Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 21/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bike Restrictions: ভোটমুখী বঙ্গে বাইক চালানোয় বিধিনিষেধ জারি কমিশনের

Loading... রাজ্য
Bike Restrictions: ভোটমুখী বঙ্গে বাইক চালানোয় বিধিনিষেধ জারি কমিশনের
#Bike News #Kolkata #Bike Restrictions News #ECI #Election Commission #সংবাদ #বাইক #বাইক বিধিনিষেধ #ভোট

ভোটমুখী বঙ্গে এবার বাইক চালানোর উপরেও বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার, কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই প্রসঙ্গে জানানো হয়েছে। ভোটের দু’দিন আগে থেকে যে কোনও ধরনের বাইক মিছিলের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ, নির্বাচনের দিনের দু’দিন আগে থেকে করা যাবে না কোণও বাইক মিছিল। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্তও বাইক চালানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। একইসঙ্গে ভোটের দিনেও বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে। তবে, কিছু ক্ষেত্রে ছাড়ও দিয়েছে ECI । কয়েকটী নির্ডীষ্ট ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। 

{link}
নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু, এই সময়ে বাইক চালানো গেলেও চালক ছাড়া কোনও আরোহী পিছনে বসতে পারবেন না। বাইক চালানোর সময়ে পিছনে কোনও যাত্রী বসানো যাবে না। অপরদিকে, ভোটের দিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাইক চালানো যাবে। তবে, এই ক্ষেত্রেও শর্তাবলী প্রযোজ্য হতে চলেছে। শর্ত, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা কোনও জরুরি কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় মিলবে।

{link}
তবে, একইসঙ্গে কমিশনের তরফে উল্লেখ করা হয়েছে, জরুরি প্রয়োজনে কাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হবে না। উদাহরণ হিসাবে চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া, নিয়ে আসার মতো কাজের উল্লেখ করা হয়েছে। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যারা বাইকে সওয়ার হবেন তাঁদেরও ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। একইসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে খবর, র্যা পিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না। 

{link}
এই নিয়মগুলির বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাঁকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। 

সর্বশেষ আপডেট: