শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যে কয়েকজন রাজনীতিবিদ এখনও বেঁচে আছেন, যারা শুধু রাজনীতির জন্যই রাজনীতি করেছেন, তাদের মধ্যে অন্যতম বিমান বসু। পশ্চিমবঙ্গে বাম রাজনীতির প্রায় জন্ম মুহূর্ত থেকেই তিনি যুক্ত। আলাদা করে কোনো রোগের কথা না জানা গেলো সোনা যাচ্ছে, তাঁকে রুটিন চেকাপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে সিপিএমের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিমান বসুর কী হয়েছে, তা জানা না গেলেও সিপিএম সূত্রে খবর, কিছুদিন আগে দিল্লি এইমস(AIIMS)-এ চিকিৎসা করাতে গিয়েছিলেন বর্ষীয়ান এই বাম নেতা। সেইসময় তাঁকে ফলো আপের জন্য ফের হাসপাতালে যেতে বলা হয়েছিল। ফলে চিকিৎসার ফলোআপ করাতেই এবার দিল্লি এইমসে গিয়েছেন বিমান।
সিপিএমের তরফে এই নিয়ে কেউ মুখ না খুললেও সূত্রে খবর, বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু হয়নি। গত ১৫
অগস্ট স্বাধীনতা দিবসে বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-র রাজ্য সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর তাঁর ছোটবেলার স্বাধীনতা দিবসের কথা জানিয়েছিলেন। স্মৃতির সরণি বেয়ে জানিয়েছিলেন, দেশ যখন স্বাধীন হয়, তখন তাঁর সাত বছর বয়স। তাঁদের বাড়িতে জাতীয় পতাকা লাগানো হয়েছিল। আর খাওয়া দাওয়া হয়েছিল। তবে স্বাধীনতার পরের বছরের একটি ঘটনা এখনও তাঁর স্পষ্ট মনে রয়েছে বলে জানিয়েছিলেন। ১৯৪৮ সালের স্বাধীনতা দিবসে তাঁদের বাড়ির উল্টোদিকের রাস্তায় একটি বাড়িতে সাহেবরা থাকতেন। বিমানের কথায়, “ওই বাড়িতে তখন সাহেবরা থাকতেন। ১৯৪৮ সালে স্বাধীনতা দিবসে তাঁরা ইউনিয়ন জ্যাক (ব্রিটেনের জাতীয় পতাকা) উড়িয়েছিলেন। তা দেখে অনেকে হইহই করে যান।” বয়সে ছোট হলেও সেদিন তাঁরাও এর প্রতিবাদ করেছিলেন বলে জানান। তারপর ব্রিটেনের পতাকা নামিয়ে ভারতের পতাকা তোলা হয়।
