শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নবান্ন থেকে প্রায় দেড়শো মিটার দূরে শরৎ চ্যাটার্জি রোডে দুটি বহুতল বাড়ির মাঝখানের রাস্তা থেকে উদ্ধার রক্তাক্ত এক যুবকের দেহ। আজ সকাল ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা অঞ্জন চক্রবর্তী (৩৫) ওরফে ছোটকা নামে ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার মাথা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছিল। পাশে পড়েছিল একাধিক লোহার পেরেক। মাথায় আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটা খুন না পড়ে গিয়ে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। চ্যাটার্জিহাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই যুবক নেশা করত। তাই নেশার ঘোরে পড়ে গিয়ে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Howrah: হাওড়ায় মাঝরাস্তা থেকে উদ্ধার রক্তাত যুবকের দেহ!
Loading...
রাজ্য
#Howrah
#Nabanna
#Death News
#Mystery
#রহস্য
#যুবক
#মৃত্যু
#ময়নাতদন্ত
সর্বশেষ আপডেট:
