Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 05/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে সংখালঘু সম্প্রদায়ের বিশেষ বন্ধুত্বের অঙ্গীকার!

Loading... রাজ্য
Suvendu Adhikari: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে সংখালঘু সম্প্রদায়ের বিশেষ বন্ধুত্বের অঙ্গীকার!
#Nandigram #West Bengal #Suvendu Adhikari #Muslims #শুভেন্দু অধিকারী #বাংলা #নন্দীগ্রাম #বন্ধুত্ব

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারের শেষ দিন শুভেন্দু অধিকারীর রোড শোয়ে ছিলেন প্রচুর সংখ্যালঘু মানুষ। তারা জানান দিলেন তারা শুভেন্দুর পাশে আছেন। আর শুভেন্দুর ব়্যালির পর সংখ্যালঘুরা জানালেন, মুখ্যমন্ত্রীর বার্তায় তাঁরা খুশি। আর ব়্যালি শেষে মুখ্যমন্ত্রীও বললেন, “প্রচারে বেরিয়ে আমার দেখে মনে হল, আমার বন্ধুত্বের আহ্বান অনেকটা কাজ করবে।” নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনের নন্দীগ্রাম ১ ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এদিন রোড শো করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ব্লকের হাজরাকাটা রাজরামচক থেকে রোড শো শুরু হয়। প্রথমে হুডখোলা জিপে পরে নিজেই গাড়িতে করে সাধারণ ভোটারদের অভিবাদন গ্রহণ করে এগিয়ে যান সামসবাদ মীরের বাজার পর্যন্ত। রাস্তায় আসার পথে কোথাও উত্তরীয় দিয়ে কোথাও আবার ফুল ছুড়ে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান নন্দীগ্রামবাসী। 

  সংখ্যালঘু পাড়ায় পোস্টার হাতে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেন বাসিন্দারা। পোস্টারে লেখা, ‘আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি। আমরা বন্ধুত্ব করতে চাই সরকারের সঙ্গে।’ মুখ্যমন্ত্রীর রোড শোতে উপস্থিত থাকার পর শেখ নাসির আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “মুখ্যমন্ত্রী বন্ধুত্বের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ব়্যালিতে আমরা সংখ্যালঘু ভাইবোনেরা হাজির হয়েছি।” শেখ জহিরুল আলম নামে আর একজন বলেন, “মুখ্যমন্ত্রীর বার্তায় আমরা খুশি।” মুখ্যমন্ত্রী তাঁদের মাঝে প্রচারে আসায় তাঁরা যারপরনাই খুশি জানিয়ে আব্দুল মালেক মল্লিক নামে এক ব্যক্তি বলেন, “দেড় লক্ষ ভোটে জিতবেন বিজেপি প্রার্থী।”

সর্বশেষ আপডেট: