মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

শুভেন্দু অধিকারী: মাথা থেকে হেলমেট খুলে খুদের সঙ্গে সেলফি মুখ্যমন্ত্রীর!

প্রকাশিত: আপডেট:

মূল বিষয়

  আদরকরে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী। খুদের হাতে মোবাইল দেখে বকাও দিলেন। মুখ্যমন্ত্রীকে দেখেই সেলফি তোলার বায়না। খুদের বায়না শুনে মাথা থেকে হেলমেট খুলে, সেলফিও তুললেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। তবে তার আগে বলে দিলেন, ক্লাস টেনের আগে যেন হাতে মোবাইল না দেওয়া হয়।

 মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  আদরকরে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী। খুদের হাতে মোবাইল দেখে বকাও দিলেন। মুখ্যমন্ত্রীকে দেখেই সেলফি তোলার বায়না। খুদের বায়না শুনে মাথা থেকে হেলমেট খুলে, সেলফিও তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তার আগে বলে দিলেন, ক্লাস টেনের আগে যেন হাতে মোবাইল না দেওয়া হয়। কার্যত অভিভাবকদের মতোই বাচ্চাদের হাতে মোবাইল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। নতুন প্রজন্মই তো রাজ্য তথা দেশের ভবিষ্যৎ। তাদের কথা তো ভাবতেই  হবে। সেই কাজই করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।(Suvendu Adhikari)

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

গতকাল, শনিবার হাওড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। চোরবাগানের ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। বেরিয়ে বাইকে চেপে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। এলাকায় বাইক থেকে নামতেই অনেকে ঘিরে ধরেন। তখন রাজদীপ পাল এক খুদে স্কুল পড়ুয়া এসে বায়না করে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সে সেলফি তুলবে। মুখ্যমন্ত্রী ওই স্কুল পড়ুয়ার হাতে মোবাইল দেখেই প্রশ্ন করেন, “ওকে এই মোবাইল ফোন কে দিয়েছে?”

{limk}

 এরপরই তিনি পরামর্শ দেন যে এই বয়সে মোবাইল হাতে না নিয়ে, পড়াশোনা করো। খুদের সঙ্গে সেলফি তুলতে তুলতেই বলেন, “এটাই শেষ। ক্লাস টেনের আগে যেন মোবাইলে হাত দিবি না। লাস্টবার বলে দিলাম। মোবাইলে হাত দিবি না, শুধু পড়াশোনা করবি।” তবে এই ধমকের মাঝেও রাজদীপের আবদার পূরণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সেলফি তোলেন। প্রসঙ্গত, এর আগেও স্কুল পড়ুয়াদের হাতে মোবাইল দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন ভয়ঙ্কর ক্ষতি করছে। রাত দেড়টা-দুটোর আগে কেউ ঘুমাচ্ছে না। এই অভ্যাস সংস্কারের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আরও একবার খুদে পড়ুয়ার হাতে মোবাইল দেখে তাদের এই আসক্তি ছাড়ার উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

ঘটনাটি কোথায় ঘটেছে?

হাওড়া

প্রতিবেদক

Ankita Jana