শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ১১৫ বছরের ঐতিহ্যবাহী সরকারি স্কুল ভাঙ্গা হয়েছে কোর্টের নির্দেশে,বৃষ্টি মাথায় করে ত্রিপল টাঙিয়ে চলছে ক্লাস, বৃষ্টিতে ভিজেই ক্লাস নিচ্ছেন শিক্ষক।নেই বাথরুম।চরম বিপাকে ছাত্রছাত্রীরা।
পাঁশকুড়া বাহারপোতা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়টি ১১৫ বছরের পুরনো। তবে স্কুলের জায়গা পড়াশোনার জন্য স্কুলকে দেওয়ার পর প্রায় ১০০ বছর পর সেই জায়গা দাবি করেন স্থানীয় বাসিন্দা অসিতকুমার মান্না। পরে তিনি স্কুলের জায়গা ফেরতের দাবিতে মামলা করেন কোর্টে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুলের বিল্ডিং এর প্রায় ৭০% ভেঙে দিতে হয়েছে গত শনিবার, ভেঙে দিতে হয়েছে ছাত্র-ছাত্রীদের বাথরুম,জলের সাবমারসিবল। চরম সমস্যার সম্মুখে পড়েছে প্রায় ১৩০ জন ছাত্রছাত্রী। সকাল থেকে চলছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ট্রিপল টাঙিয়ে চলছে ক্লাস। জলে কাদায় দাঁড়িয়ে বসে ক্লাস করতে নাজেহাল ছাত্র-ছাত্রীরা। শিক্ষকরা বলছেন আমরা নিরুপায়, এই বৃষ্টির মধ্যে ক্লাস নিতে ছাত্র ছাত্রীদের জন্য খুব কষ্ট হচ্ছে। মিড ডে মিলের রান্না করতে গিয়ে চরম বিপাকে পড়েছে মিড ডে মিল রান্নার কর্মীরা। কোনরকম ছাত্র-ছাত্রীদের পানীয় জল অনেক দূর থেকে বয়ে আনতে হচ্ছে। আগামী দিন কিভাবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাবে সে নিয়েই চিন্তিত স্কুল কর্তৃপক্ষ।
Panskura:ক্লাসরুমের ভিন্ন ছবি,বৃষ্টি মাথায় ত্রিপল টাঙিয়ে চলছে ক্লাস!
Loading...
রাজ্য
#Panskura
#West Bengal
#Classroom
#Court
#কোর্ট
#নির্দেশ
#ত্রিপল
#পঠন পাঠন
#বিপাকে পড়ুয়ারা
সর্বশেষ আপডেট:
