শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের প্রার্থী শ্রী মিলন প্রধানের ইলেকশন এজেন্ট সুব্রত মহাপাত্র নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, ১৯৩ নম্বর বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দেওয়া থেকে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বয়াল-২ জিপির ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর বুথ দখলের অভিযোগও তোলা হয়েছে।
নন্দীগ্রামে ভোটগ্রহণকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। একাধিক বুথে ভোটে কারচুপি, বুথ দখল এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের প্রার্থী শ্রী মিলন প্রধানের ইলেকশন এজেন্ট সুব্রত মহাপাত্র এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে, ১৯৩ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এর ফলে সাধারণ ভোটাররা যাতে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন, সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। শুধু একটি বুথ নয়, বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের ১৫, ১৮, ১৯ এবং ২০ নম্বর বুথ সম্পূর্ণভাবে দখল হয়ে গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ওই বুথগুলিতে ভোটগ্রহণের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।
.jpeg)
