Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

CPIM: শূন্য নয়, এক! ডোমকলে পাখির চোখ বামেদের, নতুন উদ্যোগে চমক

Loading... রাজ্য
CPIM: শূন্য নয়, এক! ডোমকলে পাখির চোখ বামেদের, নতুন উদ্যোগে চমক
#CPIM News #Domkol #Mustafizur Rahman #West Bengal News #সংবাদ #রাজনীতি #সিপিআইএম খবর #ডোমকল খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: না, এখনো আর সিপিএম শূন্য নয়, এখনো সিপিএম ১। আর সেই ডোমকলের প্রার্থী মোস্তাফিজুর রহমান ওরফে রানারই এখনো সিপিএমের তাস। বামফ্রন্টের একমাত্র বিধায়কের বিধানসভা কেন্দ্রে এবার সিপিএম বড় উদ্যোগ নিল। বড় চমকও বলা যায়। শুধুমাত্র ডোমকল বিধানসভার জন্য চালু করা হল, অনলাইনে অভিযোগ করার প্ল্যাটফর্ম। যার নাম দেওয়া হয়েছে ‘আমার ডোমকল পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমেই বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানার সঙ্গে সরাসরি যোগাযোগ অর্থাৎ এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ জানানো যাবে। মঙ্গলবার ডোমকলে এসে আমার ডোমকল পোর্টালের উদ্বোধন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, মোবাইলে কিউআর কোর্ড স্ক্যান করলেই, বিধায়কের সঙ্গে সংবাদ আদান-প্রদান, এলাকার দাবি-দাওয়া নিয়েও জানানো যাবে। এখানে দলমত নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য আমার ডোমকল পোর্টালের সার্ভিস। 

  বিধায়কের কাছে অভাব অভিযোগ দাবি-দাওয়া জানাতে, এই পোর্টাল চালু করার জন্য, বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানাকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক অনুগামীরা। রাজ্যে ৩৪ বছর শাসন করা বামেরা ২০২১ সালে বিধানসভায় কোনও আসন জিততে পারেনি। ৫ বছর তাঁদের নানা টিপ্পনী কেটেছে বিরোধীরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ডোমকলের হাত ধরেই শূন্যের ‘অপবাদ’ ঘুচিয়েছে সিপিএম। ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানার গুরুত্ব বেড়েছে সিপিএমে। তেমনই ডোমকলের সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ করল সিপিএম। এদিন আমার ডোমকল পোর্টালের সূচনা করে সেলিম বলেন, “রাজ্যে প্রথম কোনও বিধানসভায় এমন উদ্যোগ নেওয়া হল। ডোমকলের যে কোনও মানুষ, তিনি যে রাজনৈতিক দলের সমর্থক হোন না কেন, সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। বিধায়ক সেই মতো প্রশাসনকে জানাবে।"

সর্বশেষ আপডেট: