Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Loading... রাজ্য
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
#cylinder #rise of price #difficulty #people #Kolkata #West Bengal #India

দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ফের চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। চলতি মাসে এই নিয়ে গ্যাসের দাম বাড়ল দ্বিতীয়বার। এর আগে ডিসেম্বর মাসের ২ তারিখে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয় ৫০ টাকা। আজ ফের গ্যাসের দাম বাড়ানো হয় ৫০ টাকা। যার ফলে সব মিলিয়ে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হয়ে দাঁড়ালো ৭২০ টাকা ৫০ পয়সা।
রান্নার গ্যাস ছাড়াও বানিজ্যিক ব্যাবহারের জন্য একটি সিলিন্ডার ব্যাবহৃত হয়, যার ওজন ১৯ কেজি। রান্নার গ্যাসের ওজন সাধারনত ১৪.২ কেজি। এবার থেকে বানিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দামও বাড়েছে ৩৬ টাকা করে। যার ফলে বানিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়ে দাঁড়ালো ১৩৮৭ টাকা ৫০ পয়সা।
দেশে করোনা মহামারির কারনে কার্যত বিপর্যস্ত গোটা দেশের অর্থনীতি। বহু মানুষ হারিয়েছে চাকরি, বন্ধ রুজি রুটি। এর মধ্যেই নিত্যদিন বেড়ে চলেছে আলু সহ বিভিন্ন সবজি সহ পেট্রোল ডিজেল সব জিনিসের দাম। স্বাভাবিকভাবেই এহেন অবস্থায় সাধারন মানুষের কোনভাবে শুধু খেয়ে পরে বাঁচতে চায়। কিন্তু এভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধমুখী হলে তা সত্যিই ভীষন চিন্তার ব্যাপার।

সর্বশেষ আপডেট: