শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মমতার তৃণমূল ভেঙে যে বিধায়করা নতুন তৃণমূল গঠন করেছেন, তাদের নেতা ঋতব্রত। স্বাভাবিক কারণেই ঋতব্রতর অনেক শত্রু তৈরী হয়েছে। ঠিক এই অবস্থাতেই ঋতব্রতর কাছে খুনের হুমকি আসা খুবই তাৎপর্যপূর্ণ। কেউ হুমকি দিচ্ছে, কেউ গালিগালাজ করছে, কেউ আবার কোনও একজন বিশেষ বিধায়কের ছবি পাঠাচ্ছে। প্রায় ২ মাস ধরে এমনই সব ফোন ও মেসেজ আসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) কাছে। মঙ্গলবার এমন অভিযোগ নিয়েই লালবাজারের দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এদিন লালবাজারে গিয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে এসেছেন ঋতব্রত। তিনি জানিয়েছেন, যে সব নম্বর থেকে তাঁর কাছে ফোন ও মেসেজ আসছিল, সেগুলি তিনি জমা দিয়েছেন লালবাজারে। ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। উলুবেড়িয়ার বিধায়কের দাবি, গত ৩ জুনের পর থেকে এরকম একাধিক ফোন ও মেসেজ এসেছে তাঁর কাছে। প্রথমে তিনি গুরুত্ব দেননি। পরে বর্ষীয়ান বিধায়ক ও অন্যান্যদের পরামর্শে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
নম্বরগুলি যে বাংলাদেশের, তা কোড দেখে চিনতে পেরেছেন ঋতব্রত। এছাড়া ফোনের ওপার থেকে আসা কথার টোন শুনে বোঝা যাচ্ছে যে যারা ফোন করছে তারা বাংলাদেশি। বিরোধী দলনেতা আরও জানান, একটি ফোনে তাঁকে বলা হয়েছিল, ‘অভিজিৎ রায় করে দেওয়া হবে।’ সেই নম্বরটি লিখে রেখেছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশে কুপিয়ে খুন করা হয়েছিল মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়কে। একটি নম্বর থেকে এক বিশেষ বিধায়কের ছবি পাঠানো হচ্ছিল বলেও অভিযোগ। ঋতব্রত আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশ থেকে সিম এনে কেউ পশ্চিমবঙ্গে ব্যবহার করছেন না তো?
