শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের জগন্নাথ ধাম মন্দির। বহু চেষ্টা করে অবশেষে তিনি সেই মন্দির সমাপ্ত করেছিলেন ও নাম হয়েছিলেন ' জগন্নাথ ধাম'।
সেই সময়ই বিজেপি বিরোধিতা করে বলেছিল, জগন্নাথ ধাম শুধু পুরীতেই থাকতে পারে। দু’টো ধাম কখনও তৈরি হতে পারে না। তবে সেই সময় কোনও পদক্ষেপ করেননি মমতার সরকার। এবার পালা পরিবর্তন হয়েছেন। মঙ্গলবার কলকাতায় এসেছেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তিনি অনুরোধ করেন, যাতে ধাম শব্দ সরিয়ে দেওয়া হয়। এরপরই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়ে দেন ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এ দিন পুরীর বিজেপি সাংসদ বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে এসেছি। একটি মন্দির হয়েছে দিঘায়। নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। আমাদের ভালো লাগে যত বেশি মন্দির হবে। কিন্তু এই নামে আপত্তি আছে। সনাতন ধর্মে চার ধাম আছে। এর বেশি নেই।"
তিনি আরো বলেন, "নারায়ণের বসবাস আছে পুরীতে। সবার কষ্ট হয়েছে। চিঠিতে এই বিষয়ে পদক্ষেপের আবেদন করা কথা বলা হয়েছে।” রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “মায়াপুরের ইসকনেও এ বিষয় আলোচনা করা হয়েছে। আমরা কাগজপত্র দেখেছি। সংশ্লিষ্ট সেই অনুমোদনে গত সরকার ‘জগন্নাথ কালচারাল সেন্টার’ নামে বলা হয়েছে। ধাম উল্লেখ হয়নি। তাই দিঘার জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে নাম হবে ‘জগন্নাথ দেব মন্দির’।
