শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে মন্ত্রী দিলীপ স্বমহিমায় ফিরে আসলেন। বুধবার থেকে এবিভিপি ও এসএফআইয়ের মধ্যে যা ঘটেছে, সেই বিষয় উল্লেখ করে তিনি বললেন, দরকার হলে এবিভিপি আবার সার্জিকাল স্ট্রাইক করবে। তিনি বলেন, “আমি ইন্দোরে গিয়েছিলাম। তাই কী হয়েছে ঠিক জানি না। তবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। টিএমসি আসলে এই দেশবিরোধীদের পুষে রেখেছিল। আগেও এবিভিপি সার্জিকাল স্ট্রাইক করেছে।"
তিনি আরো বলেন, "দেশবিরোধী স্লোগান উঠলে আবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে।” দিলীপ বললেন, “৬ মাস অপেক্ষা করুন, অনেক কিছু হবে।” বৃহস্পতিবার কার্যত একই কথা শোনা গিয়েছিল শর্বরী মুখোপাধ্যায়ের গলায়। তিনি বলেছিলেন, “যাদবপুর রাষ্ট্রবিরোধী মেশিনারি তৈরির…। বারবার দেশবিরোধী স্লোগান, দেশবিরোধী আন্দোলন আমরা করতে দেব না। রাষ্ট্রবিরোধী কথা বলা যাবে না। আমরা প্রথমে দেশের নাগরিক, তাই দেশের হয়ে কথা বলতে হবে। ইনশাআল্লা, আজাদি বলা যাবে না।”
