Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dilip Ghosh: আমার সামনে চমকে ধমকে ভোট করানো যাবে না, সাহস থাকলে করে দেখুক

Loading... রাজ্য
Dilip Ghosh: আমার সামনে চমকে ধমকে ভোট করানো যাবে না, সাহস থাকলে করে দেখুক
#BJP West Bengal #BJP News #BJP #Dilip Ghosh News #Election #রাজনীতি #বিজেপি প্রার্থী #তৃণমূল বনাম বিজেপি

দিলীপ ঘোষ আবার নিজের ফর্মে চলে এসেছেন। ভোট এগিয়ে আসতেই বাড়ছে উত্তেজনা। আর দিলীপ ঘোষ যখন তখন সেই উত্তেজনা তো বেশ তুঙ্গে থাকবে। এবার ভোট প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। বৃহস্পতিবার খড়্গপুরে প্রচারে গিয়ে দিলীপ বলেন, ”যে পুলিশ আজকে মাফিয়া-গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে। চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন অন্য রূপে, উত্তরপ্রদেশের স্টাইলে কী রকম এনকাউন্টার করবে! কী রকম ভিতরে ঢোকাবে। দেখে নেবেন…”– মন্তব্য খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এর আগে খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথী পালের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ। 

{link}

  বৃহস্পতিবার দিলীপের এই মন্তব্য নিয়েও সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। নিজের এলাকায় বরাবর ‘চমকে চমকে’ রাজনীতি করেছেন, দাবি দিলীপের। তিনি বলেন, ”আমাদের নামে মামলা হয়েছিল, আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি। যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় কেন পাও? দম থাকলে সামনে এসো। মাল লুট করবে, চুরি করবে, পুলিশ দিয়ে চমকে ভোট করাবে, আর আমি চমকাতে পারব না? চমকে চমকেই আমি রাজনীতি করেছি। খড়্গপুরের মানুষ সেই কারণেই আমাকে ভোট দেয়। আবার দেবে।”

সর্বশেষ আপডেট: