শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতায় কেন দেশের অন্যান্য শহরের তুলনায় সাধারণত সোনার দাম কিছুটা কম থাকে? এর পিছনে রয়েছে একাধিক কারণ। আমদানি ও পরিবহণ খরচ থেকে শুরু করে স্থানীয় বাজার, চাহিদা এবং জুয়েলারদের মার্জিন—জেনে নিন আসল কারণ।
শতকের পর শতক ধরে ভারতীয়দের কাছে সোনার বিশেষ গুরুত্ব রয়েছে। বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন, বা যে কোনও শুভ অনুষ্ঠান—সোনার গয়না উপহার দেওয়ার রীতি আমাদের দেশে বহু যুগ ধরে চলে আসছে। শুধু সাজসজ্জা বা অলঙ্কার হিসেবেই নয়, সোনাকে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়। বিশেষ করে মহিলাদের মধ্যে সোনার গয়নার প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। তাই দাম যতই বাড়ুক বা কমুক, প্রতিদিনের সোনার দামের উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যেন প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ৷ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারক দেশ। আমদানি করা সোনার একটি বড় অংশ বিমানে করে দেশে আসে। এরপর তা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। পরিবহণের খরচের মধ্যে জ্বালানি, গাড়ির খরচ, কর্মীদের বেতন-সহ বিভিন্ন ধরনের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। সাধারণ পরিবহণ খরচের পাশাপাশি সোনা পরিবহণের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তারও প্রয়োজন হয়, যা খরচ আরও বাড়িয়ে দেয়। কোনও নির্দিষ্ট শহর বা রাজ্যে সোনা পৌঁছে দিতে পরিবহণের খরচ যত বেশি হবে, সেই অঞ্চলে সোনার দামও ততটাই বেশি হতে পারে।"
সংবাদপত্র হোক বা বিভিন্ন নিউজ ওয়েবসাইট—প্রতিদিনই সহজেই দেখে নেওয়া যায় নিজের শহরে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার সর্বশেষ দাম। তবে কখনও কি খেয়াল করেছেন, দেশের বিভিন্ন শহরে একই মানের সোনার দামে সামান্য হলেও পার্থক্য থাকে? একটু নজর দিলেই দেখা যায়, অনেক সময় রাজধানী দিল্লির তুলনায় কলকাতায় সোনার দাম কিছুটা কম থাকে। কিন্তু কেন এমনটা হয়? একই দেশে, একই মানের সোনা হওয়া সত্ত্বেও শহরভেদে দামের এই পার্থক্যের পিছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ।
Gold Price: সারা দেশের তুলনায় কলকাতায় সোনার দাম কমের কারণ কি জানেন ?
Loading...
রাজ্য
#Gold Price
#Price hike
#Kolkata
#West Bengal
#সোনার দাম
#মূল্য বৃদ্ধি
#কলকাতা
#সোনা
সর্বশেষ আপডেট:
