Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 05/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: নন্দীগ্রামে তৃণমূল ও কংগ্রেস প্রার্থীদের উদ্দেশ্যে কী বার্তা শুভেন্দুর?

Loading... রাজ্য
Suvendu Adhikari: নন্দীগ্রামে তৃণমূল ও কংগ্রেস প্রার্থীদের উদ্দেশ্যে কী বার্তা শুভেন্দুর?
#Suvendu Adhikari #West Bengal #Nandigram #Chief Minister #মুখ্যমন্ত্রী #বার্তা #তৃণমূল #কংগ্রেস #ভোট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিরোধী দল বিশেষকরে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছে, নির্বাচনের শেষে তাদের উপর নির্যাতন করবে বিজেপি কর্মীরা। রবিবার নন্দীগ্রামে রোডশো করার পরে সেই প্রসঙ্গেই শুভেন্দু বলেন, হারার পর একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসার দায়িত্ব আমাদের।’ প্রসঙ্গত, নন্দীগ্রামের উপনির্বাচনের দিন বুথ পাহারার দাবি তুলেছে  মমতা তৃণমূল ও ডেমোক্রেটিক তৃণমূল। সঙ্গে একই দাবিতে সোচ্চার কংগ্রেসও। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বললেন, “বুথ পাহারা দিন, গণনাকেন্দ্রে যান। আমাদের নেতাদেরই তো প্রতিবার বার করতে হয়। গিয়ে সেফ করে গাড়িতে তুলতে হয়। সেটাও করব আমরা। বুথ পাহারা দিন, মুড়ি চানাচুর পাঠাবো, দুপুরে ভাত খেতে চাইলেও পাঠাব।” 

  আর সে কথা প্রসঙ্গেই তিনি বলেন, “গোহারা হারবেন, হারার পর বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বও আমরা নেব। এমএলএ অফিসে গাড়ি রাখব। গাড়ি করে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। সেই দায়িত্ব আমাদের। স্ত্রী-র কাছে কিংবা পরিবারের কাছে পৌঁছে দেব।” বিরোধীদের অভিযোগ নির্বাচনের আগে নন্দীগ্রামে ব্যাপক ধরপাকড় চলছে। সে প্রসঙ্গেও শুভেন্দু বলেন, যাঁদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, তাঁদেরকেই গ্রেফতার করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তাঁরা কেন আগে থেকেই জামিন নেননি, সে প্রশ্নও তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “ওয়ারেন্ট থাকলে তো পুলিশ এক্সিকিউট করবে। আমরা ভোটে ছাব্বিশের নির্বাচনের আগে প্রায় ৬০০ কর্মীকে জামিন করিয়েছি। জামিন না নিলে তার দায়িত্ব তো আমাদের নয়। ওয়ারেন্ট থাকলে তো নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, কেন্দ্রীয় বাহিনীর কাছে ওয়ারেন্টের তালিকাই পৌঁছে দিয়েছে।”

সর্বশেষ আপডেট: