Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Election 2026: মোট চাহিদার ৯০ শতাংশই গেরুয়া! সবুজ আবিরের চাহিদা তলানিতে

Loading... রাজ্য
Election 2026: মোট চাহিদার ৯০ শতাংশই গেরুয়া! সবুজ আবিরের চাহিদা তলানিতে
#West Bengal Election #WB Election Result #Election Result #TMC #BJP #সংবাদ #রাজনীতি #নির্বাচন #ভোটের ফল #আবির #সবুজ আবির #গেরুয়া আবির

বাংলার বাণিজ্য কেন্দ্র 'বড়বাজার' নাকি আগের থেকেই অনেক কিছু অনুধাবন করতে পারে। আগামী সোমবার, ৪ মে বাংলায় আবার সবুজ আবির উড়বে না কি গেরুয়া ঝড় উঠবে, তা নিয়ে এখন গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে৷ বিশেষত, বুথ ফেরত সমীক্ষায় যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বাংলায় পরিবর্তনের জল্পনা জোরাল হয়েছে৷ অন্যদিকে আবার মার্কিন বেটিং বাজার এবং বড়বাজারের আবির বিক্রির প্রবণতা দেখেও ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে৷ বাংলার ভোটের ফল কোন দিকে যেতে পারে, তার আন্দাজ নাকি পাওয়া যায় বড় বাজারের আবীর বিক্রির প্রবণতা দেখলে৷ 

  গত কয়েকটি নির্বাচনে বড় বাজারে সবুজ আবিরের চাহিদা থাকত তুঙ্গে৷ কিন্তু এবার নাকি বড়বাজারে আবির বিক্রির ক্ষেত্রেও উল্টো ছবি৷ বড়বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবার নাকি মোট চাহিদার ৯০ শতাংশই গেরুয়া আবিরের জন্য৷ সবুজ আবিরের চাহিদা নাকি উল্লেখযোগ্য ভাবে তলানিতে ঠেকেছে৷ বড়বাজারের অভিজ্ঞ ব্যবসায়ীরা নাকি সবুজ আবির মজুত করাও বন্ধ করে দিয়েছেন৷ পলিমার্কেট-এর মতো আন্তর্জাতিক বেটিং সাইটেও বাংলার ভোটের ফল নিয়ে ২০ লক্ষ ডলারের বেশি লেনদেন হয়েছে৷ সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলছে৷ পলিমার্কেটে বাংলার ভোটের ফল নিয়ে বাজি ধরার নিরিখে এখনও পর্যন্ত যে হিসেবে উঠে আসছে, তাতে বিজেপি-র জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ৷ অন্যদিকে তৃণমূলের জয়ের সম্ভাবনা ৪৭ থেকে ৪৮ শতাংশ৷

সর্বশেষ আপডেট: