Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Election News: বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ

Loading... রাজ্য
Election News: বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ
#Burdwan #BJP West Bengal #BJP News #West Bengal Election #বিধানসভা নির্বাচন #রাজনীতি #বিজেপি খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেলো নির্বাচনী বিধিভঙ্গের খেলা। প্রথমেই অভিযোগ আসল বর্ধমান দক্ষিনের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর বিরুদ্ধে। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।  শুক্রবার সকালে প্রচারে নেমেই বিতর্কে জড়ালেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জনসংযোগের মাঝে কৌশলে টাকা বিলি করছেন তিনি! কিন্তু তা খুব একটা গোপনও নেই।  বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূল। তবে টাকা দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন বিজেপি প্রার্থী। শুক্রবার সকালেই বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। রূপম সিংহ নামে এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তিনি কথা বলেন। এই কন্টেন্ট ক্রিয়েটর এলাকারই ‘ক্ষ্যাপাদা’ নামে একজনকে সঙ্গে নিয়ে কনটেন্ট বানিয়ে ভাইরাল হয়েছেন। এদিন রূপমের সঙ্গে ‘ক্ষ্যাপাদা’ও ছিলেন। 

{link}

  সেখানে বিজেপি প্রার্থীর জনসংযোগের ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রূপম। সেই ভিডিও ঘিরেই শোরগোল। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রার্থীর ‘ক্ষ্যাপাদা’র পিছন দিক থেকে গেরুয়া পাঞ্জাবি পরিহিত কেউ একজন একশো টাকার নোট গুঁজে দিলেন বিজেপি প্রার্থীর হাতে। তারপর সেই নোট বিজেপি প্রার্থী ‘ক্ষ্যাপাদা’র হাতে গুঁজে দিলেন। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ভিডিওতে শোনা গিয়েছে, রূপমের এক প্রশ্নে বিজেপি প্রার্থী বলেন, “এখানে আগে বাচ্চারা খেলত। সেই বাচ্চাদের খেলার জায়গা নেই। তাঁরা অন্য জায়গায় বসে অন্য কিছু খেলছে। সেটাকে বন্ধ করব।”

সর্বশেষ আপডেট: