ফলতা বিধানসভা কেন্দ্রে পুননির্বাচন নিয়ে বেনজির সিদ্ধান্ত কমিশনের। সম্পূর্ণ ভোট বাতিল। ২৮৫টি বুথেই ফের হবে ভোট। ২১ মে পুনরায় ভোট হবে ফলতায়। ফলপ্রকাশ ২৪ মে। জানিয়েছে নির্বাচন কমিশন। '২৯ এপ্রিল বহু বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্য়াহত হয়েছে' ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে' সেই কারণেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত বলে খবর কমিশন সূত্রে।
উল্লেখ্য, ফলতায় ভোটারদের 'হুমকি' দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের দিকে। সেই ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত প্রধান-সহ ২ তৃণমূলনেতার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। সুজাউদ্দিন শেখ ও ইসরাফিল চকদারের বিরুদ্ধে FIR করা হয়েছিল। তৃণমূলের বঙ্গনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চকদার। ফলতার তৃণমূলকর্মী সুজাউদ্দিন শেখ জাহাঙ্গির খান ঘনিষ্ঠ বলে পরিচিত। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে এই ৩ তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গতকালই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
