Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: মমতার দেখানো পথেই শুভেন্দু!পুজোকমিটি গুলোকে অনুদানের ভাবনা

Loading... রাজ্য
Suvendu Adhikari: মমতার দেখানো পথেই শুভেন্দু!পুজোকমিটি গুলোকে অনুদানের ভাবনা
#Suvendu Adhikari #Mamata Banerjee #West Bengal #Durgapuja #শুভেন্দু অধিকারী #মমতা বন্দ্যোপাধ্যায় #পুজো কমিটি #দুর্গা পুজো

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  মমতা মুখ্যমন্ত্রী হয়েই দুহাত উজাড় করেই দান খয়রাতি শুরু করেছিলেন। আর পরবর্তী ভোটে তার ফলও পেয়েছিলেন। এবার সেই পথেই শুভেন্দু। ভোট যে বড়ো বালাই। হাতে মেরেকেটে আর মাস দেড়েক সময়। তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়বে। শারদোৎসবে মাতোয়ারা হবে বাংলা। সেই আবহেই এবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা-সহ রাজ্যের দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে এই বিশেষ বৈঠক ডাকা হয়েছে বলে খবর। সেপ্টেম্বর মাসের ৭ তারিখ ওই বৈঠক হবে। আজ, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকের সময় এই কথা নিজেই জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৃণমূল জমানায় দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দিত সরকার। সেই অনুদান কি এবার মিলবে? সেই নিয়ে কোনও বিশেষ বার্তা পাওয়া যাবে? সেই জল্পনা শুরু হয়েছে।

  তৃণমূল আমলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট-বড় দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিতেন। আগস্ট মাসেই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই বৈঠক পুজো কমিটিগুলিকে নিয়ে সেরে ফেলতেন মমতা। সেই বৈঠকেই প্রতি বছর অনুদানের অঙ্ক ঘোষণা করতেন তিনি। এছাড়াও বিদ্যুতের বিল, দমকল বিভাগের ছাড়পত্র-সহ একাধিক বিষয়ে ঢালাও সুযোগসুবিধার কথাও ঘোষণা করতেন মমতা। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। এবার রাজ্যে পালাবদলের পর প্রথমবার বিজেপি বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এসেছে। দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে এবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে। সনাতনী মতে পুজো হবে, সেই বার্তাও বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব জানিয়েছিলেন। বিজেপি সরকারে আসার পর পুজোর অনুদান কী হবে? সেই টাকা কি কমিটিগুলিকে নতুন সরকার দেবে? সেই প্রশ্ন উঠেছে। শুভেন্দু অধিকারীর সরকার এবার দুর্গাপুজো নিয়ে কী বিশেষ বার্তা দেয়, সেই গুঞ্জনও চলছে।

সর্বশেষ আপডেট: