Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Modi : লাখপতি দিদি স্কিমে ৫ লাখ টাকা দেবে সরকার

Loading... রাজ্য
Modi : লাখপতি দিদি স্কিমে ৫ লাখ টাকা দেবে সরকার
#News #Breaking News #PM #Modi #Politics #Politician #Nirmala Sitharaman #Finance Minister #Lakhpati Didi scheme #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নতুন কেন্দ্রীয় সরকারের কাছে নারীর ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ। 'নারীকে স্বনির্ভর করা না গেল কোনো দেশের উন্নতি সম্ভব নয়'- এই তত্ত্বকে সামনে রেখে মোদী (Modi) সরকার একাধিক প্রকল্প সামনে এনেছেন। এ বছর আর্থিক বাজেটে দেশের ৩ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ বানানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। গত বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে এই প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

{link}

দেশ জুড়ে ২ কোটি মহিলাকে লাখপতি করার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন। অন্তর্বর্তী বাজেটে নির্মলা সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩ কোটি করলেন। এক নজরে দেখে নেওয়া যাক, কীভাবে মহিলারা এই স্কিমের (scheme) সুবিধা নিতে পারেন এবং তাঁদের ব্যবসা সেটআপ করতে পারেন ৷ এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য মূলত গ্রামীণ দরিদ্র মহিলাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে সরকার। লাখপতি দিদি স্কিমে ৫ লাখ টাকা দেবে সরকার -এই প্রকল্পের সুবিধা পেতে, মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করতে হবে। এই ধরনের গোষ্ঠীগুলো বেশিরভাগই গ্রামীণ এলাকায় বসবাসকারী নারীদের জন্য তৈরি। এতে অনেক নারী অংশগ্রহণ করেন। যদি কোনও মহিলা তাঁর নিজের ব্যবসা শুরু করতে চান, তবে তিনি একটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁর ব্যবসায়িক পরিকল্পনার জন্য লোনের আবেদন করতে পারেন।

{link}

স্ব-সহায়ক গোষ্ঠীতে যোগদান করা গুরুত্বপূর্ণ -লাখপতি দিদি যোজনার আওতায় মহিলাদের সুবিধা নেওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠী থেকে আলাদা হয়ে নিজের কিছু শুরু করা প্রয়োজন। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের সরকার কর্তৃক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হয়। এর পাশাপাশি তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। এভাবে লোনের (loan) জন্য আবেদন করতে হবে -লাখপতি দিদি যোজনার অধীনে স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেওয়ার পরে জনৈক মহিলাকে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যবসায়িক পরিকল্পনা সরকারের কাছে পাঠানো হবে। তারপরে সরকার প্রকল্পের সমস্ত দিক খতিয়ে দেখে যদি বোঝে যে এই প্রকল্প লাভ জনকে তাহলে ঋণ পেতে খুব বেশি সময় লাগবে না।

সর্বশেষ আপডেট: