Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Hooghly: আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ! গ্রেফতার CPIM নেতা শ্রুতিনাথ প্রহরাজ

Loading... রাজ্য
Hooghly: আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ! গ্রেফতার CPIM নেতা শ্রুতিনাথ প্রহরাজ
#Hooghly News #CPIM #CPIM Leader #Shrutinath Graharaj #CPIM Leader Arrest #Bengali News #সংবাদ #শ্রুতিনাথ গ্রহরাজ গ্রেফতার #সিপিআইএম নেতা #রাজনীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গ্রেফতার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজ। চুঁচুড়া থানার পুলিশের তরফে গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে প্রবীণ সিপিআইএম নেতা কে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, শ্রুতিনাথ প্রহরাজের সঙ্গে আরও দুই সিপিআইএম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কোননগরের দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীকে একই ঘটনায় পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের চুঁচুড়া আদালতে পেশ করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত ১০ আগস্ট চুঁচুড়া ঘড়ির মোড়ে আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঘটনার দিন পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের দিকে এগোতে থাকে বাম কর্মি সমর্থকরা। ঘড়ির মোরে তাদর বাধা দেয় পুলিশ। পুলিশকে ঠেকে ব্যারিকেড ভেঙে এগোতে গেলে লাঠি চালিয়ে বাম কর্মিদের ছত্র ভঙ্গ করে পুলিশ। কয়েকজন বাম কর্মি আহত হন। একইসঙ্গে আহত হন দুজন পুলিশ কর্মিও।

সেদিনই চল্লিশ জনের বেশি বাম কর্মিকে আটক করা হয়। পরে রাতে চারজন কে গ্রেফতার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরের দিন আদালত তাদের জামিন মঞ্জুর করে। এবার সেই ঘটনায় উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেফতার করল পুলিশ।

সর্বশেষ আপডেট: