Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 26/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Accident: ডুয়ার্সের জঙ্গলপথে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা!

Loading... রাজ্য
Accident: ডুয়ার্সের জঙ্গলপথে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা!
#Accident #Injured #Dooars #North Bengal #West Bengal #দুর্ঘটনা #মৃত #ডুয়ার্স #উত্তরবঙ্গ #আহত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গরুমারা অভয়ারণ্য ও লাটাগুরি  বনাঞ্চলের মাঝে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি ছোট গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলার। গাড়িতে থাকা আরও এক মহিলা সহ তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বুধবার সকালে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িতে মোট চারজন  ছিলেন। জঙ্গলের মধ্যে দ্রুতগতিতে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃত মহিলা-সহ চারজনকেই উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।
দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ আপডেট: